Genesis 26:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক সমস্ত লোককে এই হুকুম দিলেন, যে কেউ এই ব্যক্তিকে কিম্বা এঁর স্ত্রীকে স্পর্শ করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অবীমেলক প্রজাদের সবাইকে আদেশ দিলেন: “যে কোনো লোক এই লোকটির বা তাঁর স্ত্রীর ক্ষতিসাধন করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক সকল লোককে এই আজ্ঞা দিলেন, যে কেহ এই ব্যক্তিকে কিম্বা ইহাঁর স্ত্রীকে স্পর্শ করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক সকল লোককে এই আজ্ঞা দিলেন, যে কেহ এই ব্যক্তিকে কিম্বা ইঁহার স্ত্রীকে স্পর্শ করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে অবীমেলক সমস্ত লোকের উপর এই বলে এক কড়া আদেশ জারি করলেন যে, কেউ যদি ইস্হাক কিম্বা তাঁর স্ত্রীর গায়ে হাত তোলে তবে নিশ্চয়ই তাকে মেরে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে আবিমালেক সমস্ত লোকের উপর এই বলে এক কড়া হুকুম জারি করলেন যে, কেউ যদি ইসহাক কিংবা তাঁর স্ত্রীর গায়ে হাত তোলে তবে নিশ্চয়ই তাকে হত্যা করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক তখন সকলকে এই নির্দেশ দিলেন, এই ব্যক্তি বা তাঁর স্ত্রীকে যে স্পর্শ করবে তার প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং অবীমেলক তাঁর সমস্ত প্রজাদের সাবধান করে দিলেন| তিনি বললেন, “কেউ এই লোকটির বা এর স্ত্রীর কোন ক্ষতি করবে না| যদি কেউ এদের কোনও ক্ষতি করে তাহলে তার শাস্তি হবে মৃত্যু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই অবীমেলক সব লোককে এই আজ্ঞা দিলেন, “যে কেউ এই ব্যক্তিকে কিম্বা এর স্ত্রীকে স্পর্শ করবে, তাঁর প্রাণদণ্ড অবশ্য হবে।”