Genesis 26:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইস্হাক সেই দেশে কৃষিকর্ম করে সেই বছর শত গুণ শস্য পেলেন এবং মাবুদ তাঁকে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্হাক সেই দেশে চাষাবাদ করলেন এবং সেবছর একশো গুণ ফসল পেলেন, কারণ সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্হাক সেই দেশে চাসকর্ম্ম করিয়া সেই বৎসর শত গুণ শস্য পাইলেন, এবং সদাপ্রভু তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্হাক সেই দেশে কৃষিকর্ম করিয়া সেই বৎসর শত গুণ শস্য পাইলেন, এবং সদাপ্রভু তাঁহাকে আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্হাক সেই বছরেই সেই দেশে চাষ করে একশো গুণ ফসল পেলেন। সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক সেই বছরেই সেই দেশে চাষ করে একশো গুণ ফসল পেলেন। মাবুদ তাঁকে দোয়া করলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্হাক সেই দেশে চাষবাস করলেন এবং সে বছর শতগুণ বেশী ফসল পেলেন, আর প্রভু পরমেশ্বর তাঁকে আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক তাঁর ক্ষেতে চাষ করলেন| এবং সে বছর খুব ভাল ফসল হল| প্রভু তাঁকে খুব আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইসহাক সেই দেশে চাষবাস করে সেই বছর একশো গুণ শস্য পেলেন এবং সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন।