Genesis 26:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর অনেক গরু-ছাগলের পাল, ভেড়ার পাল এবং অনেক গোলাম বাঁদী হল; আর ফিলিস্তিনীরা তাঁর প্রতি ঈর্ষা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর এত মেষপাল ও গবাদি পশুপাল এবং দাস-দাসী হল যে ফিলিস্তিনীরা তাঁকে হিংসা করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার মেষধন ও গোধন এবং অনেক দাস দাসী হইল; আর পলেষ্টীয়েরা তাঁহার প্রতি ঈর্ষা করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার মেষধন ও গোধন এবং অনেক দাস-দাসী হইল; আর পলেষ্টীয়েরা তাঁহার প্রতি ঈর্ষা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ভেড়া, গরু ও দাস-দাসীর সংখ্যা এত বেড়ে গেল যে, তা দেখে পলেষ্টীয়েরা তাঁকে হিংসা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ভেড়া, গরু ও গোলামদের সংখ্যা এত বেড়ে গেল যে, তা দেখে ফিলিস্তিনীরা তাঁকে হিংসা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি গরু ও ভেড়ার পাল এবং অনেক দাসদাসীর মালিক হলেন, ফলে ফিলিস্তিনীরা তাঁকে ঈর্ষা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি প্রচুর মেষপাল ও গো-পালের মালিক হলেন| তাঁর বিশাল ধন ও অনেক দাস-দাসী ছিল| সমস্ত পলেষ্টীয় মানুষরা তাঁকে ঈর্ষা করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর ভেড়া ও গরু সম্পত্তি এবং অনেক দাস দাসী হল; আর পলেষ্টীয়রা তাঁর প্রতি হিংসা করতে লাগল।