Genesis 26:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই উপত্যকায় ইস্হাকের গোলামেরা মাটি খুঁড়ে পানির উৎস বিশিষ্ট একটি কূপ পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্হাকের দাসেরা সেই উপত্যকায় মাটি খুঁড়ে সেখানে টাটকা জলের একটি কুয়ো খুঁজে পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই উপত্যকায় ইস্হাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুইবিশিষ্ট এক কূপ পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই উপত্যকায় ইস্হাকের দাসগণ খুঁড়িয়া জলের উনুইবিশিষ্ট এক কূপ পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্হাকের দাসেরা সেই শুকনা নদীতে কূয়া খুঁড়তে গিয়ে এমন একটা কূয়া খুঁজে পেল যার তলা থেকে জল উঠছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাকের গোলামেরা সেই শুকনা নদীতে কূয়া খুঁড়তে গিয়ে এমন একটা কূয়া খুঁজে পেল যার তলা থেকে পানি উঠছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্হাকের দাসেরা সেই উপত্যকায় খনন কালে একটি জলের উৎসের সন্ধান পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইসহাক ফিরে গিয়ে আবার সেই কূপগুলি খনন করলেন| ইসহাকের ভৃত্যরাও ছোট নদীটির কাছে একটা কূপ খনন করল এবং তারা সেই কূপের মধ্যে একটি জলের ঝর্ণা দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই উপত্যকায় ইসহাকের দাসরা খুঁড়ে জলের উনুই বিশিষ্ট এক কুয়ো পেল।