Genesis 26:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে গরারীয় পশুপালকেরা ইস্হাকের পশুপালকদের সঙ্গে বিবাদ করে বললো, এই পানি আমাদের; অতএব তিনি সেই কূপের নাম এষক (বিবাদ) রাখলেন, যেহেতু তারা তাঁর সঙ্গে বিবাদ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু গরারের রাখালেরা ইস্হাকের রাখালদের সঙ্গে ঝগড়া করে বলল, “এই জল আমাদের!” তাই তিনি সেই কুয়োর নাম দিলেন এষক, কারণ তারা তাঁর সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে গরারীয় পশুপালকেরা ইস্হাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এ জল আমাদের; অতএব তিনি সেই কূপের নাম এষক [বিবাদ] রাখিলেন, যেহেতু তাহারা তাঁহার সহিত বিবাদ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে গরারীয় পশুপালকেরা ইস্হাকের পশুপালকদের সহিত বিবাদ করিয়া কহিল, এই জল আমাদের; অতএব তিনি সেই কূপের নাম এষক [বিবাদ] রাখিলেন, যেহেতু তাহারা তাঁহার সহিত বিবাদ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু গরারের রাখালেরা ইস্হাকের রাখালদের সংগে ঝগড়া করে বলল, “এই জল আমাদের।” এই ঝগড়ার জন্য ইস্হাক সেই কূয়ার নাম দিলেন এষক (যার মানে “ঝগড়া”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু গরারের রাখালেরা ইসহাকের রাখালদের সংগে ঝগড়া করে বলল, “এই পানি আমাদের।” এই ঝগড়ার জন্য ইসহাক সেই কূয়ার নাম দিলেন এষক (যার মানে “ঝগড়া”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন গরারের পশু পালকেরা ইস্হাকের পশু পালকদের সঙ্গে ঝগড়া শুরু করল, বলল, এই জল আমাদের। তাদের সঙ্গে বিবাদ হয়েছিল বলে—তিনি ঐ কূপের নাম রাখলেন এষেক (বিবাদ)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গরার উপত্যকায় যারা মেষ চরাত তাদের সঙ্গে ইসহাকের লোকজনদের বিবাদ বাধল| তারা বলল, “এই জল আমাদের|” তাই ইসহাক ঐ কূপটির নাম দিলেন এষক| তিনি কূপটির ঐ নাম দিলেন, কারণ ঐখানেই তর্কাতর্কিটা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে গরারীয় পশুপালকেরা ইসহাকের পশুপালকদের সঙ্গে বিবাদ করে বলল, এ জল আমাদের; অতএব তিনি সেই কুয়োর নাম এষক [বি বাদ] রাখলেন, যেহেতু তারা তাঁর সঙ্গে বিবাদ করেছিল।