Genesis 26:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর গোলামেরা আর একটি কূপ খনন করলে তারা সেটির জন্যও বিবাদ করলো; তাতে তিনি সেটির নাম সিট্‌না (বিপক্ষতা) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা আরও একটি কুয়ো খুঁড়েছিল, কিন্তু তারা সেটির জন্যও ঝগড়া করল; তাই তিনি সেটির নাম দিলেন সিটনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার দাসগণ আর এক কূপ খনন করিলে তাহারা সেটীর জন্যও বিবাদ করিল; তাহাতে তিনি সেটীর নাম সিট্‌না [বিপক্ষতা] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার দাসগণ আর একটি কূপ খনন করিলে পর তাহারা সেটির জন্যও বিবাদ করিল; তাহাতে তিনি সেটির নাম সিট্‌না [বিপক্ষতা] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ইস্‌হাকের রাখালেরা আর একটা কূয়া খুঁড়ল, কিন্তু সেটা নিয়েও তারা ঝগড়া করতে লাগল। এ দেখে ইস্‌হাক সেটার নাম দিলেন সিট্‌না (যার মানে “শত্রুতা”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইসহাকের রাখালেরা আর একটা কূয়া খুঁড়ল, কিন্তু সেটা নিয়েও তারা ঝগড়া করতে লাগল। এ দেখে ইসহাক সেটার নাম দিলেন সিট্‌না (যার মানে “শত্রুতা”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তাঁর দাসেরা আর একটি কূপ খনন করল। সেই লোকগুলি এটির জন্যও ঝগড়া বাধাল, সেই জন্য তিনি সেটির নাম রাখলেন সিট্‌না (শত্রুতা)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাকের লোকরা আর একটি কূপ খনন করল| সেই কূপ নিয়ে ইসহাকের লোকদের সঙ্গে স্থানীয় লোকদের আবার বিবাদ বাধল| তাই ইসহাক ঐ কূপটির নাম দিলেন সিটনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর দাসরা আর এক কুয়ো খনন করলে তারা সেটির জন্যও বিবাদ করল; তাতে তিনি সেটির নাম সিটনা [বিপক্ষ তা] রাখলেন।