Genesis 26:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেখান থেকে প্রস্থান করে অন্য একটি কূপ খনন করলেন; সেটির জন্য তারা বিবাদ করলো না; তাই তিনি সেটির নাম রহোবোৎ (প্রশস্ত স্থান) রেখে বললেন, এখন মাবুদ আমাদেরকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে দূরে সরে গিয়ে তিনি আরও একটি কুয়ো খোঁড়ালেন, এবং সেটির জন্য কেউই ঝগড়া করেনি। এই বলে তিনি সেটির নাম দিলেন রহোবোৎ, যে “সদাপ্রভু এখন আমাদের স্থান করে দিয়েছেন এবং আমরা এই দেশে সমৃদ্ধিলাভ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য এক কূপ খনন করিলেন; সেটির নিমিত্ত তাহারা বিবাদ করিল না; তাই তিনি সেটীর নাম রহোবোৎ [প্রশস্ত স্থান] রাখিয়া কহিলেন, এখন সদাপ্রভু আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তথা হইতে প্রস্থান করিয়া অন্য একটি কূপ খনন করিলেন; সেটির নিমিত্ত তাহারা বিবাদ করিল না; তাই তিনি সেটির নাম রহোবোৎ [প্রশস্ত স্থান] রাখিয়া কহিলেন, এখন সদাপ্রভু আমাদিগকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্হাক সেখান থেকে সরে গিয়ে আর একটা কূয়া খুঁড়ালেন। এবার কিন্তু পলেষ্টীয়েরা তা নিয়ে কোন ঝগড়া-বিবাদ করল না। ইস্হাক সেই কূয়াটার নাম রাখলেন রহোবোৎ (যার মানে “অনেক জায়গা”)। তিনি বললেন, “শেষ পর্যন্ত সদাপ্রভুই আমাদের জায়গা করে দিলেন যাতে আমরা এখানেই সংখ্যায় বেড়ে উঠতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইসহাক সেখান থেকে সরে গিয়ে আর একটা কূয়া খুঁড়ালেন। এবার কিন্তু ফিলিস্তিনীরা তা নিয়ে কোন ঝগড়া-বিবাদ করল না। ইসহাক সেই কূয়াটার নাম রাখলেন রহোবোৎ (যার মানে “অনেক জায়গা”)। তিনি বললেন, “শেষ পর্যন্ত মাবুদই আমাদের জায়গা করে দিলেন যাতে আমরা এখানেই সংখ্যায় বেড়ে উঠতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি সেখান থেকে সরে গিয়ে আর একটি কূপ খনন করালেন, এটির জন্য তারা আর বিবাদ করল না, তাই তিনি সেটির নাম রাখলেন রহবোৎ (প্রশস্ত স্থান)। তিনি বললেন, এবারে প্রভু পরমেশ্বর আমাদের প্রশস্ত স্থান দিয়েছেন, এখানে আমরা প্রজাবন্ত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে সরে গিয়ে ইসহাক আবার একটি কূপ খনন করলেন| এবার ঐ কূপ নিয়ে কেউ বিবাদ করতে এল না। তাই ইস্হাক ঐ কূপটির নাম দিলেন রহোবোত্| ইসহাক বললেন, “এবার প্রভু আমাদের জন্য একটা জায়গা পেয়েছেন| এখানেই আমরা বহুগুণ হব ও সফল হব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেখান থেকে চলে গিয়ে অন্য এক কুয়ো খনন করলেন; সেটার জন্য তারা বিবাদ করল না; তাই তিনি সেটার নাম রহোবো ৎ [প্রশস্ত স্থান] রেখে বললেন, এখন সদাপ্রভু আমাদেরকে প্রশস্ত স্থান দিলেন, আমরা দেশে ফলবন্ত হব।