Genesis 26:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই রাতে মাবুদ তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার পিতা ইব্রাহিমের আল্লাহ্‌, ভয় করো না, কেননা আমি আমার গোলাম ইব্রাহিমের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে দোয়া করবো ও তোমার বংশ বৃদ্ধি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতে সদাপ্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার বাবা অব্রাহামের ঈশ্বর। ভয় কোরো না, কারণ আমি তোমার সাথে আছি; আমি তোমাকে আশীর্বাদ করব এবং আমার দাস অব্রাহামের খাতিরে আমি তোমার বংশধরদের সংখ্যা বৃদ্ধি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্ত্তী, আমি তোমাকে আশীর্ব্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় করিও না, কেননা আমি আপন দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী, আমি তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশ বৃদ্ধি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতেই সদাপ্রভু তাঁকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার বাবা অব্রাহামের ঈশ্বর। কোন ভয় কোরো না, কারণ আমি তোমার সংগে আছি। আমার দাস অব্রাহামের জন্যই আমি তোমাকে আশীর্বাদ করব এবং তোমার বংশ বাড়িয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতেই মাবুদ তাঁকে দেখা দিয়ে বললেন, “আমি তোমার পিতা ইব্রাহিমের আল্লাহ্‌। কোন ভয় কোরো না, কারণ আমি তোমার সংগে আছি। আমার গোলাম ইব্রাহিমের জন্যই আমি তোমাকে দোয়া করব এবং তোমার বংশ বাড়িয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাতে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার পিতা অব্রাহামের আরাধ্য ঈশ্বর, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। আমার দাস অব্রাহামের মুখ চেয়ে আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশবৃদ্ধি করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাত্রে প্রভু ইসহাকের সঙ্গে কথা বললেন| প্রভু বললেন, “আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর| ভয় পেও না| আমি তোমার সঙ্গে আছি এবং তোমায় আশীর্বাদ করছি| তোমার পরিবারকে আমি এক মহান পরিবারে পরিণত করব| আমার বিশ্বস্ত সেবক অব্রাহামের জন্য আমি একাজ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাতে সদাপ্রভু তাঁকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার পিতা অব্রাহামের ঈশ্বর, ভয় কর না, কারণ আমি নিজের দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্ত্তী, আমি আশীর্বাদ করব ও তোমার বংশ বৃদ্ধি করব।”