Genesis 26:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইস্‌হাক সেই স্থানে কোরবানগাহ্‌ তৈরি করে মাবুদের এবাদত করলেন, আর সেই স্থানে তিনি তাঁবু স্থাপন করলেন; তাঁর গোলামেরা সেখানে একটি কূপ খনন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্‌হাক সেখানে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন। সেখানে তিনি তাঁবু খাটালেন, এবং সেখানে তাঁর দাসেরা একটি কুয়ো খুঁড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্‌হাক সে স্থানে যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া সদাপ্রভুর নামে ডাকিলেন, আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন; ও তাঁহার দাসগণ তথায় এক কূপ খুঁড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্‌হাক সেই স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিয়া সদাপ্রভুর নামে ডাকিলেন, আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন; ও তাঁহার দাসগণ তথায় এক কূপ খনন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্‌হাক সেখানে একটা বেদী তৈরী করলেন এবং সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিলেন। সেখানেই তিনি তাঁর তাম্বু ফেললেন এবং তাঁর দাসেরা আর একটা কূয়া খুঁড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইসহাক সেখানে একটা কোরবানগাহ্‌ তৈরী করলেন এবং মাবুদের এবাদত করলেন। সেখানেই তিনি তাঁর তাম্বু ফেললেন এবং তাঁর গোলামেরা আর একটা কূয়া খুঁড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তখন সেখানে একটি বেদী নিমার্ণ করে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন এবং সেখানেই শিবির স্থাপন করলেন। ইস্‌হাকের দাসেরা সেখানে আর একটি কূপ খনন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইসহাক এক বেদী নির্মাণ করে সেখানে প্রভুর উপাসনা করলেন| ইসহাক সেই জায়গায় তাঁবু স্থাপন করলেন আর তাঁর পরিচারকরা সেখানে কূপ খনন করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইসহাক সেই জায়গায় যজ্ঞবেদি নির্মাণ করে সদাপ্রভুর নামে ডাকলেন, আর সেই জায়গায় তিনি তাঁবু স্থাপন করলেন ও তাঁর দাসরা সেখানে একটা কুয়ো খুঁড়ল।