Genesis 26:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইস্‌হাক তাঁদেরকে বললেন, আপনারা আমার কাছে কি জন্য এসেছেন? আপনারা তো আমাকে হিংসা করে আপনাদের মধ্য থেকে দূর করে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্‌হাক তাঁদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কেন আমার কাছে এসেছেন, যেহেতু আপনারা তো আমার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন এবং আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্‌হাক তাঁহাদিগকে কহিলেন, আপনারা আমার কাছে কি নিমিত্ত আসিলেন? আপনারা ত আমাকে দ্বেষ করিয়া আপনাদের মধ্য হইতে দূর করিয়া দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্‌হাক তাঁহাদিগকে কহিলেন, আপনারা আমার নিকট কি নিমিত্ত আসিলেন? আপনারা ত আমাকে দ্বেষ করিয়া আপনাদের মধ্য হইতে দূর করিয়া দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাক তাঁদের বললেন, “আপনারা আমার কাছে কেন এসেছেন? আপনারা তো হিংসা করে আমাকে আপনাদের কাছ থেকে দূর করে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক তাঁদের বললেন, “আপনারা আমার কাছে কেন এসেছেন? আপনারা তো হিংসা করে আমাকে আপনাদের কাছ থেকে দূর করে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তাঁদের বললেন, আপনারা কেন আমার কাছে এসেছেন? আপনারা তো হিংসা করে আপনাদের দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক জিজ্ঞাসা করলেন, “আমার কাছে এসেছেন কেন? আগে আপনি আমার সঙ্গে বন্ধুর মত ব্যবহার করেন নি| এমনকি আপনার রাজ্য থেকে আপনি আমায় তাড়িয়ে দিয়েছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইসহাক তাঁদেরকে বললেন, “আপনারা আমার কাছে কি জন্য আসলেন? আপনারা তো আমাকে হিংসা করে আপনাদের থেকে দূর করে দিয়েছেন।”