Genesis 26:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যেমন আপনাকে স্পর্শ করি নি ও আপনার মঙ্গল ছাড়া কোন অমঙ্গল করি নি, বরং আপনাকে শান্তিতে বিদায় করেছি, তেমনি আপনিও আমাদের কোন ক্ষতি করবেন না; আপনিই এখন মাবুদের দোয়ার পাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আপনি আমাদের কোনও ক্ষতি করবেন না, ঠিক যেভাবে আমরা আপনার ক্ষতি করিনি, কিন্তু সবসময় আপনার সাথে ভালো ব্যবহার করেছি এবং শান্তিপূর্বক আপনাকে বিদায় দিয়েছিলাম। আর এখন আপনি সদাপ্রভুর আশীর্বাদধন্য হয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই, ও আপনার মঙ্গল ব্যতিরেকে আর কিছুই করি নাই, বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রূপ আপনিও আমাদের উপর হিংসা করিবেন না; আপনিই এখন সদাপ্রভুর আশীর্ব্বাদের পাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই, ও আপনার মঙ্গল ব্যতিরেকে আর কিছুই করি নাই, বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রূপ আপনিও আমাদের কোন ক্ষতি করিবেন না; আপনিই এখন সদাপ্রভুর আশীর্বাদের পাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যেমন আপনার কোন ক্ষতি করি নি বরং ভাল ব্যবহার করে আপনাকে শান্তিতে বিদায় দিয়েছি তেমনি আপনিও আমাদের কোন ক্ষতি করবেন না। আপনি এখন সদাপ্রভুর আশীর্বাদের পাত্র।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যেমন আপনার কোন ক্ষতি করি নি বরং ভাল ব্যবহার করে আপনাকে শান্তিতে বিদায় দিয়েছি তেমনি আপনিও আমাদের কোন ক্ষতি করবেন না। আপনি এখন মাবুদের দোয়ার পাত্র।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যেমন আপনাকে স্পর্শ করি নি, আপনার মঙ্গল ছাড়া কোন অমঙ্গল করি নি এবং আপনাকে শান্তিতেই বিদায় দিয়েছি, তেমনি আপনিও আমাদের কোন ক্ষতি করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আপনাকে কখনও আঘাত করি নি| আপনিও দিব্য করুন যে আমাদের কখনও আঘাত করবেন না| আমরা আপনাকে বহিষ্কার করেছিলাম| এখন এটা পরিষ্কার যে প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যেমন আপনাকে স্পর্শ করিনি ও আপনার মঙ্গল ছাড়া আর কিছুই করিনি, বরং আপনাকে শান্তিতে বিদায় করেছি, সেই রকম আপনিও আমাদের উপর হিংসা করবেন না; আপনিই এমন সদাপ্রভুর আশীর্বাদের পাত্র।”