Genesis 26:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দেশে বাস কর; আমি তোমার সহবর্তী হয়ে তোমাকে দোয়া করবো, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দেব এবং তোমার পিতা ইব্রাহিমের কাছে যে কসম খেয়েছিলাম, তা সফল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদেশেই কিছুকাল থেকে যাও, আর আমি তোমার সহবর্তী হব ও তোমাকে আশীর্বাদ করব। কারণ তোমাকে ও তোমার বংশধরদের আমি এইসব দেশ দেব এবং তোমার বাবা অব্রাহামের কাছে করা আমার সেই শপথ বলবৎ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দেশে প্রবাস কর; আমি তোমার সহবর্ত্তী হইয়া তোমাকে আশীর্ব্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব, এবং তোমার পিতা অব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম, তাহা সফল করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দেশে প্রবাস কর; আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব, এবং তোমার পিতা অব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম, তাহা সফল করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন এই দেশে তুমি কিছুকালের জন্য বাস করবে। আমি নিজে তোমার সংগে থেকে তোমাকে আশীর্বাদ করব। এই সব দেশ আমি তোমাকে ও তোমার বংশের লোকদেরই দেব। এছাড়া আমি তোমার বাবা অব্রাহামের কাছে যে শপথ করেছিলাম তাও বজায় রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন এই দেশে তুমি কিছুকালের জন্য বাস করবে। আমি নিজে তোমার সংগে থেকে তোমাকে দোয়া করব। এই সব দেশ আমি তোমাকে ও তোমার বংশের লোকদেরই দেব। এছাড়া আমি তোমার পিতা ইব্রাহিমের কাছে যে কসম খেয়েছিলাম তাও বজায় রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেশে তুমি প্রবাসী হয়ে থাক, আমি তোমার সঙ্গে থাকব, তোমাকে আশীর্বাদ করব। আমি তোমাকে ও তোমার বংশধরদের এই সমগ্র দেশটিই দান করব। তোমার পিতা অব্রাহামের কাছে আমি যে শপথ করেছিলাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দেশে থাকো এবং আমি তোমার সঙ্গে থাকব| আমি তোমায় আশীর্বাদ করব| এই যত জমিজমা দেখছ সব আমি তোমায় ও তোমার পরিবারকে দেব| তোমার পিতা অব্রাহামকে আমি যা-যা প্রতিজ্ঞা করেছিলাম সে সব কথা আমি রাখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দেশে বসবাস কর; আমি তোমার সঙ্গে থেকে তোমাকে আশীর্বাদ করব, কারণ আমিই তোমাকে ও তোমার বংশকে এই সব দেশ দেব এবং তোমার বাবা অব্রাহামের কাছে যে শপথ করেছিলাম, তা সফল করব।