Genesis 26:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইস্‌হাক তাঁদের জন্য ভোজ প্রস্তুত করলে তাঁরা ভোজন পান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্‌হাক তখন তাঁদের জন্য এক ভোজসভার আয়োজন করলেন, এবং তাঁরা ভোজনপান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্‌হাক তাঁহাদের নিমিত্তে ভোজ প্রস্তুত করিলে তাঁহারা ভোজন পান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্‌হাক তাঁহাদের নিমিত্তে ভোজ প্রস্তুত করিলে তাঁহারা ভোজন পান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্‌হাক তাঁদের জন্য একটা ভোজের আয়োজন করলেন, আর তাঁরাও খাওয়া-দাওয়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইসহাক তাঁদের জন্য একটা মেজবানীর আয়োজন করলেন, আর তাঁরাও খাওয়া-দাওয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি প্রভু পরমেশ্বররের আশীর্বাদ লাভ করুন। ইস্‌হাক তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন আর তাঁরাও খাওয়া দাওয়া করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইসহাক অভ্যাগতদের জন্য এক ভোজসভার আয়োজন করলেন| সবাই পরিতৃপ্তির সঙ্গে পানভোজন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্‌হাক তাঁদের জন্যে ভোজ প্রস্তুত করলে তাঁরা ভোজন পান করলেন।