Genesis 26:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ইস্হাকের গোলামেরা এসে তাদের খনন করা কূপের বিষয়ে সংবাদ দিয়ে তাঁকে বললো, পানি পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইদিনই ইস্হাকের দাসেরা তাঁর কাছে এসে যে কুয়োটি তারা খুঁড়েছিল, সেটির কথা তাঁকে বলে শুনিয়েছিল। তারা বলল, “আমরা জল পেয়েছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ইস্হাকের দাসগণ আসিয়া আপনাদের খনিত কূপের বিষয়ে সংবাদ দিয়া তাঁহাকে কহিল, জল পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ইস্হাকের দাসগণ আসিয়া আপনাদের খনিত কূপের বিষয়ে সংবাদ দিয়া তাঁহাকে কহিল, জল পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনই ইস্হাকের দাসেরা এসে তাদের খোঁড়া একটা কূয়ার কথা তাঁকে জানিয়ে বলল, “আমরা জলের খোঁজ পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনই ইসহাকের গোলামেরা এসে তাদের খোঁড়া একটা কূয়ার কথা তাঁকে জানিয়ে বলল, “আমরা পানির খোঁজ পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই ইস্হাকের দাসেরা এসে তারা যে কূপ খনন করেছিল তার সংবাদ তাঁকে জানিয়ে বলল, আমরা জলের সন্ধান পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইদিন ইসহাকের ভৃত্যরা এসে তারা যে কূপ খনন করেছিল তার কথা জানাল| তারা বলল, “ঐ কূপের মধ্যে জল পাওয়া গেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন ইস্হাকের দাসরা এসে নিজেদের খোঁড়া কূপের বিষয়ে সংবাদ দিয়ে তাঁকে বলল, “জল পেয়েছি।”