Genesis 26:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তার নাম শিবিয়া (কসম) রাখলেন, এজন্য এখন পর্যন্ত সেই নগরের নাম বের্‌-শেবা রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেটির নাম দিলেন শেবা, আর আজও পর্যন্ত সেই নগরটি বের-শেবা নামাঙ্কিত হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহার নাম শিবিয়া [দিব্য] রাখিলেন, এই জন্য অদ্য পর্য্যন্ত সেই নগরের নাম বের্-শেবা রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহার নাম শিবিয়া [দিব্য] রাখিলেন, এই জন্য অদ্য পর্যন্ত সেই নগরের নাম বের্‌-শেবা রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাক সেই কূয়াটার নাম দিলেন শিবিয়া (যার মানে “শপথ”)। সেইজন্য আজও সেই শহরটার নাম বের্‌-শেবা রয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক সেই কূয়াটার নাম দিলেন শিবিয়া (যার মানে “কসম”)। সেইজন্য আজও সেই শহরটার নাম বের্‌-শেবা রয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তখন সেই কূপের নাম রাখলেন শেবাহ্ (শপথ) । এই জন্যই আজ পর্যন্ত সেই নগর বেরশেবা (শপথের কূপ) নামে অভিহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইসহাক ঐ কূপের নাম দিলেন শিবিয়া এবং এখনও ঐ নগরী বের্-শেবা নামে পরিচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তার নাম শিবি য়া [দিব্যি] রাখলেন, এই জন্য আজ পর্যন্ত সেই নগরের নাম বের-শেবা রয়েছে।