Genesis 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আসমানের তারাগুলোর মত তোমার বংশ বৃদ্ধি করবো, তোমার বংশকে এসব দেশ দেব ও তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া লাভ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার বংশধরদের সংখ্যা আকাশের তারাগুলির মতো বিপুল সংখ্যক করব এবং তাদের এইসব দেশ দেব, এবং তোমার সন্তানসন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব, ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব, ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বংশের লোকদের আকাশের তারার মত অসংখ্য করব এবং এই সব দেশ তাদের দেব। তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার বংশের লোকদের আসমানের তারার মত অসংখ্য করব এবং এই সব দেশ তাদের দেব। তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতি দোয়া পাবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ণ করব সেই শপথ। আকাশের নক্ষত্ররাজির মত আমি তোমার বংশবৃদ্ধি করব, তোমার বংশধরদের এই সমস্ত দেশ দেব এবং তোমার বংশের মাধ্যমেই পৃথিবীর সকল জাতি আশীর্বাদ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আকাশের তারার মত তোমার উত্তরপুরুষরা হবে অসংখ্য এবং তোমার পরিবার এই সমস্ত জমির মালিক হবে| তোমার উত্তরপুরুষদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আমার আশীর্বাদ পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আকাশের তারাদের মতো তোমার বংশ বৃদ্ধি করব, তোমার বংশকে এই সব দেশ দেব ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে।