Genesis 26:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই স্থানে অনেক দিন বাস করলে পর কোন এক সময়ে ফিলিস্তিনীদের বাদশাহ্‌ আবিমালেক জানালা দিয়ে দেখতে পেলেন যে, ইস্‌হাক তাঁর স্ত্রী রেবেকাকে আদর করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেশ কিছুকাল ইস্‌হাক সেখানে থেকে যাওয়ার পর, ফিলিস্তিনীদের রাজা অবীমেলক জানালা থেকে নিচে তাকালেন এবং দেখতে পেলেন যে ইস্‌হাক তাঁর স্ত্রী রিবিকাকে আদর-সোহাগ করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সে স্থানে বহুকাল বাস করিলে পর কোন সময়ে পলেষ্টীয়দের রাজা অবীমেলক বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ইস্‌হাক আপন স্ত্রী রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই স্থানে বহুকাল বাস করিলে পর কোন সময়ে পলেষ্টীয়দের রাজা অবীমেলক বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ইস্‌হাক আপন স্ত্রী রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাক অনেক দিন সেখানে কাটালেন। একদিন পলেষ্টীয়দের রাজা অবীমেলক জানলা দিয়ে তাকালেন। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে, ইস্‌হাক তাঁর স্ত্রী রিবিকাকে আদর করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক অনেক দিন সেখানে কাটালেন। একদিন ফিলিস্তিনীদের বাদশাহ্‌ আবিমালেক জানালা দিয়ে তাকালেন। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে, ইসহাক তাঁর স্ত্রী রেবেকাকে আদর করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে সেখানে অনেকদিন কাটলো। ফিলিস্তিনীদের রাজা অবিমেলক একদিন বাতায়নপথে ইস্‌হাক ও তাঁর স্ত্রী রেবেকার দাম্পত্যক্রীড়া দেখতে পেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইসহাক সেখানে বহুদিন থেকেছিলেন| একদিন অবীমেলক জানালা দিয়ে ইসহাক ও তার স্ত্রী রিবিকাকে খেলা করতে দেখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে জায়গায় বহুকাল বাস করলে পর কোনো দিনের পলেষ্টীয়দের রাজা অবীমেলক জানালা দিয়ে দেখলেন, আর দেখ, ইসহাক নিজের স্ত্রী রিবিকার সঙ্গে সোহাগপূর্ণ ব্যবহার করছে।