Genesis 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আবিমালেক ইস্‌হাককে ডাকিয়ে বললেন, দেখুন, ঐ নারী অবশ্য আপনার স্ত্রী; তবে আপনি বোন বলে তাঁর পরিচয় কেন দিয়েছিলেন? জবাবে ইস্‌হাক বললেন, আমি ভেবেছিলাম, কি জানি তাঁর জন্য আমার মৃত্যু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অবীমেলক ইস্‌হাককে ডেকে পাঠিয়ে বললেন, “উনি সত্যিই আপনার স্ত্রী! আপনি কেন তবে বললেন, ‘সে আমার বোন’?” ইস্‌হাক তাঁকে উত্তর দিলেন, “কারণ আমি ভেবেছিলাম, তার জন্য আমাকে হয়তো প্রাণ হারাতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবীমেলক ইস্‌হাককে ডাকাইয়া কহিলেন, দেখুন, ঐ স্ত্রী অবশ্য আপনার ভার্য্যা; তবে আপনি ভগিনী বলিয়া তাঁহার পরিচয় কেন দিয়াছিলেন? ইস্‌হাক উত্তর করিলেন, আমি ভাবিয়াছিলাম, কি জানি, তাঁহার জন্য আমার মৃত্যু হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবীমেলক ইস্‌হাককে ডাকাইয়া কহিলেন, দেখুন, ঐ স্ত্রী অবশ্য আপনার পত্নী; তবে আপনি ভগিনী বলিয়া তাঁহার পরিচয় কেন দিয়াছিলেন? ইস্‌হাক উত্তরে কহিলেন, আমি ভাবিয়াছিলাম, কি জানি তাঁহার জন্য আমার মৃত্যু হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তিনি ইস্‌হাককে ডেকে বললেন, “দেখুন, রিবিকা নিশ্চয়ই আপনার স্ত্রী; আপনি কেন তাঁকে আপনার বোন বলেছেন?” উত্তরে ইস্‌হাক বললেন, “কারণ আমি মনে করেছিলাম তাঁর জন্যই হয়তো আমাকে মারা পড়তে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তিনি ইসহাককে ডেকে বললেন, “দেখুন, রেবেকা নিশ্চয়ই আপনার স্ত্রী; আপনি কেন তাঁকে আপনার বোন বলেছেন?” জবাবে ইসহাক বললেন, “কারণ আমি মনে করেছিলাম তাঁর জন্যই হয়তো আমাকে মারা পড়তে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক তখন ইস্‌হাককে ডেকে এনে বললেন, ঐ মহিলা নিশ্চয়ই আপনার স্ত্রী। তবে কেন আপনি আপনার বোন বলে তাঁর পরিচয় দিলেন? ইস্‌হাক বললেন, আমি ভেবেছিলাম হয়তো তাঁর জন্য আমাকে হত্যা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অবীমেলক ইসহাককে ডেকে পাঠালেন| অবীমেলক বললেন, “এই নারী আসলে তোমার স্ত্রী| আমায় কেন মিথ্যে করে বলেছিলে যে এ তোমার বোন?” ইসহাক বলল, “আমি ভয় পেয়েছিলাম যে একে স্ত্রী বলে পরিচয় দিলে ওকে পাওয়ার জন্য আপনি আমায় হত্যা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবীমেলক ইসহাককে ডেকে বললেন, “দেখুন, তিনি অবশ্য আপনার স্ত্রী; তবে আপনি বোন বলে তাঁর পরিচয় কেন দিয়েছিলেন?” ইসহাক উত্তর করলেন, “আমি ভাবছিলাম, কি জানি, তাঁর জন্য আমার মৃত্যু হবে।”