Genesis 27:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইস্হাক বৃদ্ধ হলে চোখ নিস্তেজ হওয়ায় আর দেখতে পেতেন না; তখন তিনি তাঁর জ্যেষ্ঠ পুত্র ইস্কে ডেকে বললেন, বৎস; জবাবে তিনি বললেন, দেখুন, এই তো আমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্হাক যখন বৃদ্ধ হয়ে পড়েছিলেন ও তাঁর চোখদুটি যখন এত দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর দেখতেই পারতেন না, তখন তিনি তাঁর বড়ো ছেলে এষৌকে ডেকে তাঁকে বললেন, “বাছা।” “এই তো আমি এখানে,” এষৌ উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্হাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না; তখন তিনি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌকে ডাকিয়া কহিলেন, বৎস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্হাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না; তখন তিনি আপন জ্যেষ্ঠ পুত্র এষৌকে ডাকিয়া কহিলেন, বৎস। তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুড়ো বয়সে ইস্হাকের চোখে দেখবার ক্ষমতা এত কমে গেল যে, শেষে তিনি আর দেখতেই পেতেন না। একদিন তিনি তাঁর বড় ছেলে এষৌকে ডেকে বললেন, “বাবা আমার।” এষৌ উত্তর দিলেন, “এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুড়ো বয়সে ইসহাকের চোখে দেখবার ক্ষমতা এত কমে গেল যে, শেষে তিনি আর দেখতেই পেতেন না। একদিন তিনি তাঁর বড় ছেলে ইস্কে ডেকে বললেন, “বাবা আমার।” ইস্ জবাব দিলেন, “এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃদ্ধ বয়সে ইস্হাকের চোখ নিস্তেজ হয়ে যাওয়ায় তিনি আর দেখতে পেতেন না। একদিন তিনি তাঁর জ্যেষ্ঠপুত্র এষৌকে ডেকে বললেন, বৎস এষৌ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক ক্রমশঃ বৃদ্ধ হলেন, ক্ষীণ হল তাঁর দৃষ্টিশক্তি–আর কিছু ভাল দেখতে পান না| একদিন তিনি বড় পুত্রকে ডাকলেন, “এষৌ!” এষৌ উত্তর দিল, “আমি এখানে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্হাক বৃদ্ধ হলে তাঁর চোখ নিস্তেজ হওয়ায় আর দেখতে পেতেন না; তখন তিনি আপনার বড় ছেলে এষৌকে ডেকে বললেন, “বৎস।”