Genesis 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি তোমার পিতার কাছে তা নিয়ে যাও, তিনি তা ভোজন করুন, যেন তিনি মৃত্যুর আগে তোমাকে দোয়া করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তুমি তা নিয়ে গিয়ে তোমার বাবাকে খেতে দিয়ো, যেন মারা যাওয়ার আগে তিনি তোমাকে তাঁর আশীর্বাদ দিয়ে যেতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি আপন পিতার নিকটে তাহা লইয়া যাও, তিনি তাহা ভোজন করুন; যেন তিনি মৃত্যুর পূর্ব্বে তোমাকে আশীর্ব্বাদ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি আপন পিতার নিকটে তাহা লইয়া যাও, তিনি তাহা ভোজন করুন; যেন তিনি মৃত্যুর পূর্বে তোমাকে আশীর্বাদ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তুমি তা তোমার বাবার কাছে নিয়ে যাবে যেন তা খেয়ে তিনি মারা যাবার আগে তোমাকে আশীর্বাদ করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তুমি তা তোমার বাবার কাছে নিয়ে যাবে যেন তা খেয়ে তিনি মারা যাবার আগে তোমাকে দোয়া করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সেই মাংস নিয়ে গিয়ে তোমার পিতাকে খাওয়াও। তাহলে মৃত্যুর আগে তিনি তোমাকে আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই খাবার নিয়ে পিতার কাছে যাবে| মৃত্যুর আগে তিনি তোমায় আশীর্বাদ করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি নিজের বাবার কাছে তা নিয়ে যাও, তিনি তা ভোজন করুন; যেন তিনি মৃত্যুর আগে তোমাকে আশীর্বাদ করেন।”