Genesis 27:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কি জানি, পিতা আমাকে স্পর্শ করবেন, আর আমি তাঁর দৃষ্টিতে প্রবঞ্চক বলে গণ্য হব; তা হলে আমি আমার প্রতি দোয়া ডেকে না এনে বদদোয়া ডেকে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বাবা যদি আমাকে স্পর্শ করেন তবে কী হবে? আমি যে তাঁর সাথে ছলচাতুরি করছি তা প্রমাণ হয়ে যাবে এবং আমার উপর আশীর্বাদের পরিবর্তে অভিশাপ নেমে আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কি জানি, পিতা আমাকে স্পর্শ করিবেন, আর আমি তাঁহার দৃষ্টিতে প্রবঞ্চক বলিয়া গণ্য হইব; তাহা হইলে আমি আমার প্রতি আশীর্ব্বাদ না বর্ত্তাইয়া অভিশাপ বর্ত্তাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কি জানি, পিতা আমাকে স্পর্শ করিবেন, আর আমি তাঁহার দৃষ্টিতে প্রবঞ্চক বলিয়া গণ্য হইব; তাহা হইলে আমি আমার প্রতি আশীর্বাদ না বর্তাইয়া অভিশাপ বর্তাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবা হয়তো আমার গায়ে হাত বুলাবেন আর ভাববেন আমি তাঁর সংগে ঠাট্টা করছি। ফলে আশীর্বাদের বদলে আমি নিজের উপর অভিশাপই ডেকে আনব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাবা হয়তো আমার গায়ে হাত বুলাবেন আর ভাববেন আমি তাঁর সংগে ঠাট্টা করছি। ফলে দোয়ার বদলে আমি নিজের উপর বদদোয়াই ডেকে আনব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা যদি আমার গায়ে হাত বুলান, তাহলেই আমার প্রতারণা ধরে ফেলবেন আর তখন আমাকে প্রতারক বুঝতে পেরে আশীর্বাদের বদলে আমাকে অভিশাপ দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতা আমায় ছুঁলেই টের পাবেন যে আমি এষৌ নই| তাহলে পিতা আমায় আশীর্বাদ দেবেন না| বরং অভিশাপ দেবেন| কেন? কেননা আমি তাঁর সঙ্গে চালাকি করতে গিয়েছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কি জানি, বাবা আমাকে স্পর্শ করবেন, আর আমি তাঁর দৃষ্টিতে প্রতারক বলে গণিত হব; তা হলে আমি আমার প্রতি আশীর্বাদ না পেয়ে অভিশাপ পাব।”