Genesis 27:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি যে সুস্বাদু খাদ্য ও রুটি তৈরি করেছিলেন তা তাঁর পুত্র ইয়াকুবের হাতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি তাঁর ছেলে যাকোবের হাতে তাঁর নিজের হাতে তৈরি করা সেই সুস্বাদু খাবার ও রুটি তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যে সুস্বাদু খাদ্য ও রুটী পাক করিয়াছিলেন, তাহা তাঁহার পুত্র যাকোবের হস্তে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যে সুস্বাদু খাদ্য ও রুটি পাক করিয়াছিলেন তাহা তাঁহার পুত্র যাকোবের হস্তে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর নিজের তৈরী সেই ভাল খাবার ও রুটি যাকোবের হাতে তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর নিজের তৈরী সেই ভাল খাবার ও রুটি ইয়াকুবের হাতে তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁর তৈরী করা সুস্বাদু ব্যঞ্জন ও রুটি যাকোবের হাতে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রিবিকা সেই রান্না করা মাংস নিয়ে এসে যাকোবকে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যে সুস্বাদু খাবার ও রুটি রান্না করেছিলেন, তা তাঁর ছেলে যাকোবের হাতে দিলেন।