Genesis 27:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব তাঁর পিতাকে বললেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র ইস্; আপনি আমাকে যা হুকুম করেছিলেন, তা করেছি। আরজ করি, আপনি উঠে বসুন এবং আমার আনীত হরিণের গোশ্ত ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে দোয়া করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব তাঁর বাবাকে বললেন, “আমি আপনার বড়ো ছেলে এষৌ। আপনি আমায় যা বলেছিলেন, আমি তাই করেছি। দয়া করে উঠে বসুন এবং আমার শিকার করা পশুর মাংসের খানিকটা অংশ খান, যেন আপনি আমাকে আপনার আশীর্বাদ দিতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌ; আপনি আমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করিয়াছি। বিনয় করি, আপনি উঠিয়া বসিয়া আমার আনীত মৃগমাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্ব্বাদ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌ; আপনি আমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করিয়াছি। বিনয় করি, আপনি উঠিয়া বসিয়া আমার আনীত মৃগ মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তাঁর বাবাকে বললেন, “আমি তোমার বড় ছেলে এষৌ। তুমি আমাকে যা করতে বলেছিলে আমি তা করেছি। এখন তুমি উঠে বস আর আমার শিকার করে আনা মাংস খাও যাতে তুমি আমাকে আশীর্বাদ করতে পার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তাঁর পিতাকে বললেন, “আমি তোমার বড় ছেলে ইস্। তুমি আমাকে যা করতে বলেছিলে আমি তা করেছি। এখন তুমি উঠে বস আর আমার শিকার করে আনা গোশ্ত খাও যাতে তুমি আমাকে দোয়া করতে পার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আপনার আদেশ পালন করেছি। দয়া করে আপনি উঠে বসুন, আর আমার শিকার করে আনা মাংস ভোজন করুন, তারপর আমাকে আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব বলল, “আমি তোমার বড় পুত্র এষৌ| তুমি যেমন বলেছিলে আমি সব তেমনভাবে করে এনেছি| এখন উঠে বসো, তোমার জন্যে যা শিকার করেছি, খাও আগে| আমায় পরে আশীর্বাদ কোরো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব নিজের বাবাকে বললেন, “আমি আপনার বড় ছেলে এষৌ; আপনি আমাকে যা আদেশ করেছিলেন, তা করেছি। অনুরোধ করি, আপনি উঠে বসে আমার আনা পশুর মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে।”