Genesis 27:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইস্‌হাক বললেন, আমার কাছে আন; আমি পুত্রের আনীত হরিণের গোশ্‌ত ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে দোয়া করে। তখন তিনি গোশ্‌ত আনলে ইস্‌হাক ভোজন করলেন এবং আঙ্গুর-রস এনে দিলে তা পান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি বললেন, “বাছা, শিকার করা পশুর মাংস খাওয়ার জন্য খানিকটা আমার কাছে নিয়ে এসো, যেন আমি তোমাকে আমার আশীর্বাদ দিতে পারি।” যাকোব তাঁর কাছে তা নিয়ে এলেন ও তিনি তা খেলেন; এবং যাকোব তাঁকে কিছুটা দ্রাক্ষারসও এনে দিলেন ও তিনি তা পান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্‌হাক কহিলেন, আমার কাছে আন; আমি পুত্রের আনীত মৃগমাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীর্ব্বাদ করে। তখন তিনি মাংস আনিলে ইস্‌হাক ভোজন করিলেন, এবং দ্রাক্ষারস আনিয়া দিলে তাহা পান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্‌হাক কহিলেন, আমার নিকটে আন; আমি পুত্রের আনীত মৃগ মাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে। তখন তিনি মাংস আনিলে ইস্‌হাক ভোজন করিলেন, এবং দ্রাক্ষারস আনিয়া দিলে তাহা পান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাক বললেন, “তাহলে তোমার শিকার-করা মাংসের কিছুটা আমার কাছে নিয়ে এস, যাতে আমি তা খেয়ে তোমাকে আশীর্বাদ করে যেতে পারি।” তখন যাকোব ইস্‌হাকের কাছে খাবার নিয়ে গেলেন, আর ইস্‌হাক তা থেকে খেলেন। এর পর যাকোব তাঁকে আংগুর-রস দিলেন আর ইস্‌হাক তা খেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক বললেন, “তাহলে তোমার শিকার-করা গোশ্‌তের কিছুটা আমার কাছে নিয়ে এস, যাতে আমি তা খেয়ে তোমাকে দোয়া করে যেতে পারি।” তখন ইয়াকুব ইসহাকের কাছে খাবার নিয়ে গেলেন, আর ইসহাক তা থেকে খেলেন। এর পর ইয়াকুব তাঁকে আংগুর-রস দিলেন আর ইসহাক তা খেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তখন বললেন, তবে নিয়ে এস, আমি আমার পুত্রের শিকার করা মাংস ভোজন করব আর তাকে আশীর্বাদ করব। যাকোব তখন মাংস এনে ইস্‌হাককে দিলেন এবং তিনি ভোজন করলেন। তারপর সুরা এনে দিলে তিনি সুরা পান করলেন। তারপর ইস্‌হাক তাঁকে বললেন, কাছে এস পুত্র, আমাকে চুম্বন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইসহাক বললেন, “আমাকে আমার পুত্রের শিকার করা পশুগুলির থেকে খাবার এনে দাও| আমি সেটা খেয়ে তোমায় আশীর্বাদ করবো|” তখন যাকোব খাবারটা দিল এবং ইসহাক তা খেলেন| তারপর যাকোব কিছু দ্রাক্ষারস দিলে ইসহাক তা পান করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্‌হাক বললেন, “আমার কাছে আন; আমি ছেলের আনা পশুর মাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।” তিনি মাংস আনলে ইস্‌হাক ভোজন করলেন এবং দ্রাক্ষারস এনে দিলে তা পান করলেন।