Genesis 27:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকবৃন্দ তোমার গোলাম হোক, জাতিরা তোমাকে ভূমিতে উবুড় হয়ে সালাম করুক; তুমি তোমার জ্ঞাতিদের মালিক হও, তোমার ভাইয়েরা তোমাকে ভূমিতে উবুড় হয়ে সালাম করুক। যে কেউ তোমাকে বদদোয়া দেয়, সে বদদোয়াগ্রস্ত হোক; যে কেউ তোমাকে দোয়া করে, সে দোয়াযুক্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিরা তোমার সেবা করুক এবং মানুষজন তোমার কাছে মাথা নত করুক। তোমার ভাইদের উপর তুমি প্রভুত্ব করো, আর তোমার মায়ের ছেলেরা তোমার কাছে মাথা নত করুক। যারা তোমাকে অভিশাপ দেয় তারা শাপগ্রস্ত হোক আর যারা তোমাকে আশীর্বাদ দেয় তারা আশীর্বাদধন্য হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকবৃন্দ তোমার দাস হউক, জাতিগণ তোমার কাছে প্রণিপাত করুক; তুমি আপন জ্ঞাতিদের কর্ত্তা হও, তোমার মাতৃপুত্রেরা তোমার কাছে প্রণিপাত করুক। যে কেহ তোমাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হউক; যে কেহ তোমাকে আশীর্ব্বাদ করে, সে আশীর্ব্বাদযুক্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকবৃন্দ তোমার দাস হউক, জাতিগণ তোমার কাছে প্রণিপাত করুক; তুমি আপন জ্ঞাতিদের কর্তা হও, তোমার মাতৃপুত্রেরা তোমার কাছে প্রণিপাত করুক। যে কেহ তোমাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হউক; যে কেহ তোমাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদযুক্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিভিন্ন জাতি তোমার সেবা করুক, আর সব লোক তোমাকে প্রণাম করুক। তোমার গোষ্ঠীর লোকদের তুমি মনিব হও, তারা তোমাকে প্রণাম করুক। যারা তোমাকে অভিশাপ দেবে তাদের উপর অভিশাপ পড়ুক; যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের উপরে আশীর্বাদ নেমে আসুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিভিন্ন জাতি তোমার সেবা করুক, আর সব লোক তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক। তোমার গোষ্ঠীর লোকদের তুমি প্রভু হও, তারা তোমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দিক। যারা তোমাকে বদদোয়া দেবে তাদের উপর বদদোয়া পড়ুক; যারা তোমাকে দোয়া করবে তাদের উপরে দোয়া নেমে আসুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ তোমার দাস্যবৃত্তি করবে, জাতিবৃন্দ করবে প্রণিপাত তোমার কাছে। জাতিবর্গের উপর তুমি কর্তৃত্ব করবে, তোমার সহোদরগণ হবে তোমার অধীন, তোমাকে যে শাপ দেবে সে হবে অভিশপ্ত, আর যে তোমাকে করবে আশীর্বাদ সে হবে আশিস্‌ধন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু জাতি তোমায় সেবা করবে এবং তোমার প্রতি নত থাকবে| ভাই জ্ঞাতিদের ওপরে তোমার প্রভুত্ব বহাল হবে| তোমার মাতার পুত্রগণ তোমার অধীন হবে এবং তারা তোমার আদেশে চলবে| তোমাকে যারা শাপ দেবে তারা হবে অভিশপ্ত, যারা তোমাকে আশীর্বাদ করবে তারা আশীর্বাদ পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকবৃন্দ তোমার দাস হোক, জাতিরা তোমার কাছে নত হোক; তুমি নিজের আত্মীয়দের কর্তা হও, তোমার মায়ের ছেলেরা তোমার কাছে নত হোক। যে কেউ তোমাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হোক; যে কেউ তোমাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদযুক্ত হোক।”