Genesis 27:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইস্হাক যখন ইয়াকুবের প্রতি দোয়া শেষ করলেন, তখন ইয়াকুব তাঁর পিতা ইস্হাকের সম্মুখ থেকে যেতে না যেতেই তাঁর ভাই ইস্ শিকার করে ঘরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্হাক যাকোবকে আশীর্বাদ করার পর, ও তিনি তাঁর বাবার কাছ থেকে প্রস্থান করতে না করতেই, তাঁর দাদা এষৌ শিকার করে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্হাক যখন যাকোবের প্রতি আশীর্ব্বাদ শেষ করিলেন, তখন যাকোব আপন পিতা ইস্হাকের সম্মুখ হইতে যাইতে না যাইতেই তাঁহার ভ্রাতা এষৌ মৃগয়া করিয়া ঘরে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্হাক যখন যাকোবের প্রতি আশীর্বাদ শেষ করিলেন, তখন যাকোব আপন পিতা ইস্হাকের সম্মুখ হইতে যাইতে না যাইতেই তাঁহার ভ্রাতা এষৌ মৃগয়া করিয়া ঘরে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্হাক যাকোবকে আশীর্বাদ করা শেষ করলেন। যাকোব তাঁর বাবা ইস্হাকের সামনে থেকে যেতে না যেতেই তাঁর ভাই এষৌ শিকার করে ঘরে ফিরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক ইয়াকুবকে দোয়া করা শেষ করলেন। ইয়াকুব তাঁর পিতা ইসহাকের সামনে থেকে যেতে না যেতেই তাঁর ভাই ইস্ শিকার করে ঘরে ফিরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্হাকের আশীর্বাদ দান শেষ হলে যাকোব চলে গেলেন আর ঠিক সেই সময়েই তাঁর ভাই এষৌ শিকার করে ফিরে এলেন। তিনিও সুস্বাদু খাবার তৈরী করে পিতার কাছে এলে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক যাকোবকে আশীর্বাদ করা শেষ করলেন| তারপর যেই যাকোব পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেল অমনি এষৌ ফিরে এল শিকার থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্হাক যখন যাকোবের প্রতি আশীর্বাদ শেষ করলেন, তখন যাকোব নিজের পিতা ইস্হাকের সামনে থেকে যেতে না যেতেই তাঁর ভাই এষৌ শিকার করে ঘরে আসলেন।