Genesis 27:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর পিতা ইস্‌হাক বললেন, তুমি কে? তিনি বললেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র ইস্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবা ইস্‌হাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কে?” “আমি তো আপনার ছেলে,” তিনি উত্তর দিলেন, “আপনার বড়ো ছেলে এষৌ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার পিতা ইস্‌হাক কহিলেন, তুমি কে? তিনি কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার পিতা ইস্‌হাক কহিলেন, তুমি কে? তিনি কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এষৌ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর বাবা তাঁকে বললেন, “তুমি কে?” এষৌ বললেন, “আমি তোমার বড় ছেলে এষৌ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পিতা তাঁকে বললেন, “তুমি কে?” ইস্‌ বললেন, “আমি তোমার বড় ছেলে ইস্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উত্তর দিলেন, আমি আপনার জ্যেষ্ঠপুত্র এষৌ। ইস্‌হাক তখন অত্যন্ত বিচলিত হয়ে কাঁপতে কাঁপতে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইসহাক জিজ্ঞেস করলেন, “তুমি কে?” সে উত্তর দিল, “আমি তোমার পুত্র–তোমার বড় পুত্র এষৌ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর বাবা ইস্‌হাক বললেন, “তুমি কে?” তিনি বললেন, “আমি আপনার বড় ছেলে এষৌ।”