Genesis 27:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর পিতা ইস্হাক জবাবে বললেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হবে, উপরিস্থ আসমানের শিশিরবিহীন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবা ইস্হাক তাঁকে উত্তর দিলেন, “তোমার বাসস্থান হবে ভূমির প্রাচুর্য থেকে দূরবর্তী, ঊর্ধ্বস্থ আকাশের শিশির থেকে দূরবর্তী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার পিতা ইস্হাক উত্তর করিয়া কহিলেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতা- বিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশিরবিহীন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার পিতা ইস্হাক উত্তর করিয়া কহিলেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশিরবিহীন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর বাবা বললেন, “যে জমিতে তুমি বাস করবে সেই জমি উর্বর হবে না; সেখানে আকাশের শিশিরও পড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর পিতা বললেন, “যে জমিতে তুমি বাস করবে সেই জমি উর্বর হবে না; সেখানে আকাশের শিশিরও পড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইস্হাক তাঁকে বললেন, দেখ, ঊষর বন্ধ্যা ভূমিতে হবে তোমার বসতি, ঊর্ধ্বাকাশ থেকে শিশিরপাত হবে না সেখানে। তুমি হবে অসিজীবি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইসহাক বললেন, “তুমি কখনও উর্বর জমি পাবে না, তুমি কখনও পর্যাপ্ত বর্ষা পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর বাবা ইস্হাক উত্তর করে বললেন, “দেখ, তোমার বাসভূমি উর্বরতা বিহীন হবে।