Genesis 27:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যেরকম ভালবাসি, সেই রকম সুস্বাদু খাদ্য প্রস্তুত করে আমার কাছে আন, আমি ভোজন করবো, যেন মৃত্যুর আগে আমার প্রাণ তোমাকে দোয়া করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে ধরনের সুস্বাদু খাবার পছন্দ করি, সেরকম পদ রান্না করে আমার কাছে নিয়ে এসো, আমি তা খাব; যেন মারা যাওয়ার আগে আমি আমার আশীর্বাদ তোমাকে দিয়ে যেতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যেরূপ ভাল বাসি, তদ্রূপ সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া আমার নিকটে আন, আমি ভোজন করিব; যেন মৃত্যুর পূর্ব্বে আমার প্রাণ তোমাকে আশীর্ব্বাদ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যেরূপ ভালবাসি, তদ্রূপ সুস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া আমার নিকটে আন, আমি ভোজন করিব; যেন মৃত্যুর পূর্বে আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমার পছন্দমত ভাল খাবার তৈরী করে আমার কাছে নিয়ে এস, যাতে তা খেয়ে মারা যাবার আগে আমি তোমাকে আশীর্বাদ করে যেতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমার পছন্দমত ভাল খাবার তৈরী করে আমার কাছে নিয়ে এস, যাতে তা খেয়ে মারা যাবার আগে আমি তোমাকে দোয়া করে যেতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি যেমন ভালবাসি তেমনি সুস্বাদু মাংস রান্না করে আমাকে খাওয়াও, যেন মরবার আগে আমি তোমাকে আশীর্বাদ করে যেতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভালবাসি এমন কোনও খাবার তৈরী কর| আমায় খাবার এনে দাও, আমি খাই| মৃত্যুর আগে তোমায় আশীর্বাদ করে যাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যেমন ভালবাসি, সেরকম সুস্বাদু খাদ্য তৈরী করে আমার কাছে আন, আমি ভোজন করব; যেন মৃত্যুর আগে আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।”