Genesis 27:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তলোয়ার দ্বারা জীবিকা নির্বাহ করবে এবং তোমার ভাইয়ের গোলাম হবে; কিন্তু যখন তুমি আস্ফালন করবে, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালি ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়ালের সাহায্যেই তুমি বেঁচে থাকবে আর তুমি তোমার ভাইয়ের সেবা করবে। কিন্তু তুমি যখন অস্থির হয়ে পড়বে, তখন তোমার কাঁধ থেকে তুমি তার জোয়াল ঝেড়ে ফেলবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি খড়গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে; কিন্তু যখন তুমি আস্ফালন করিবে, আপন গ্রীবা হইতে তাহার যোঁয়ালি ভাঙ্গিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি খড়্‌গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে; কিন্তু যখন তুমি আস্ফালন করিবে, আপন গ্রীবা হইতে তাহার জোয়ালি ভাঙ্গিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তলোয়ারই হবে তোমার জীবন, তুমি তোমার ভাইয়ের দাস হয়ে থাকবে। কিন্তু যখন তুমি অধৈর্য হয়ে উঠবে তখন তুমি তোমার ঘাড় থেকে তার জোয়াল ঠেলে ফেলে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তলোয়ারই হবে তোমার জীবন, তুমি তোমার ভাইয়ের গোলাম হয়ে থাকবে। কিন্তু যখন তুমি অধৈর্য হয়ে উঠবে তখন তুমি তোমার ঘাড় থেকে তার জোয়াল ঠেলে ফেলে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপন ভ্রাতার দাস, কিন্তু যখন তুমি হবে দুর্দম তখন তোমার কাঁধ থেকে ভেঙ্গে পড়বে তার জোয়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাকে লড়তে হবে জীবনের জন্য এবং ভ্রাতার ভৃত্য হবে তুমি| কিন্তু লড়ে তুমি হবে সম্পূর্ণ স্বাধীন| মুক্তি পাবে তোমার ভ্রাতার শাসন থেকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তরোয়ালের জোরে বাঁচবে এবং নিজের ভাইয়ের দাস হবে; কিন্তু যখন তুমি বিদ্রোহ করবে, নিজের ঘাড় থেকে তার যোঁয়ালী ভাঙ্গবে।”