Genesis 27:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন ইস্‌হাক তাঁর পুত্র ইস্‌কে এই কথা বলছিলেন তখন রেবেকা তা শুনছিলেন। অতএব ইস্‌ হরিণ শিকার করে আনবার জন্য প্রান্তরে গমন করলে পর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্‌হাক যখন এষৌর সাথে কথা বলছিলেন তখন রিবিকা তা শুনে ফেলেছিলেন। এষৌ যখন শিকার করে আনার জন্য মরুপ্রান্তরের উদ্দেশে বেড়িয়ে পড়লেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন ইস‌্হাক আপন পুত্র এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তাহা শুনিয়াছিলেন। অতএব এষৌ মৃগ শিকার করিয়া আনিবার জন্য প্রান্তরে গমন করিলে পর রিবিকা আপন পুত্র যাকোবকে কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন ইস্‌হাক তাঁহার পুত্র এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তাহা শুনিয়াছিলেন। অতএব এষৌ মৃগ শিকার করিয়া আনিবার জন্য প্রান্তরে গমন করিলে পর রিবিকা আপন পুত্র যাকোবকে কহিলেন, দেখ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্‌হাক যখন তাঁর আদরের ছেলে এষৌর সংগে কথা বলছিলেন তখন রিবিকা তা শুনছিলেন। তাই এষৌ যখন শিকার করতে গেলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসহাক যখন তাঁর আদরের ছেলে ইসের সংগে কথা বলছিলেন তখন রেবেকা তা শুনছিলেন। তাই ইস্‌ যখন শিকার করতে গেলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌হাক তাঁর প্রিয় পুত্র এষৌকে এই সব কথা যখন বলছিলেন, রেবেকা সব শুনলেন। এষৌ শিকার করার জন্য প্রান্তরে চলে গেলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন এষৌ শিকার করতে বেরিয়ে গেল| এসব কথা ইসহাক যখন এষৌকে বলছিলেন তখন রিবিকা সব শুনছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ইস্‌হাক নিজের ছেলে এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তা শুনতে পেলেন। অতএব এষৌ পশু শিকার করে আনবার জন্য প্রান্তরে গেলে পর