Genesis 27:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বলেছেন, তুমি আমার জন্য হরিণ শিকার করে এনে সুস্বাদু খাদ্য প্রস্তুত করো, তাতে আমি ভোজন করে মৃত্যুর আগে মাবুদের সাক্ষাতে তোমাকে দোয়া করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘আমার কাছে শিকার করা পশুর মাংস নিয়ে এসো এবং আমার জন্য সুস্বাদু খাবার রান্না করো, যেন মারা যাওয়ার আগে সদাপ্রভুর উপস্থিতিতে আমি তোমায় আশীর্বাদ দিয়ে যেতে পারি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বলিয়াছেন, তুমি আমার জন্য মৃগ শিকার করিয়া আনিয়া সুস্বাদু খাদ্য প্রস্তুত কর, তাহাতে আমি ভোজন করিয়া মৃত্যুর পূর্ব্বে সদাপ্রভুর সাক্ষাতে তোমাকে আশীর্ব্বাদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বলিয়াছেন, তুমি আমার জন্য মৃগ শিকার করিয়া আনিয়া সুস্বাদু খাদ্য প্রস্তুত কর, তাহাতে আমি ভোজন করিয়া মৃত্যুর পূর্বে সদাপ্রভুর সাক্ষাতে তোমাকে আশীর্বাদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘তুমি আমার জন্য কিছু শিকার করে এনে ভাল খাবার তৈরী কর। তা খেয়ে আমি মারা যাবার আগে সদাপ্রভুকে সাক্ষী রেখে তোমাকে আশীর্বাদ করে যেতে চাই।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘তুমি আমার জন্য কিছু শিকার করে এনে ভাল খাবার তৈরী কর। তা খেয়ে আমি মারা যাবার আগে মাবুদকে সাক্ষী রেখে তোমাকে দোয়া করে যেতে চাই।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার জন্য পশু শিকার করে এনে সুস্বাদু খাবার তৈরী কর, আমি তা খেয়ে মৃত্যুর আগে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমাকে আশীর্বাদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পিতা বললেন, ‘আমার খাওয়ার জন্যে একটা জানোয়ার শিকার করে আনো| আমায় রেঁধে দাও, আমি খাই| তাহলে আমি মৃত্যুর আগে তোমায় আশীর্বাদ করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলেছেন, “তুমি আমার জন্য পশু শিকার করে এনে সুস্বাদু খাদ্য তৈরী কর, তাতে আমি ভোজন করে মৃত্যুর আগে সদাপ্রভুর সামনে তোমাকে আশীর্বাদ করব।