Genesis 28:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইস্হাক ইয়াকুবকে ডেকে দোয়া করলেন এবং এই হুকুম দিয়ে তাঁকে বললেন, তুমি কেনান দেশীয় কোন কন্যাকে বিয়ে করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্হাক যাকোবকে ডেকে পাঠালেন ও তাঁকে আশীর্বাদ করলেন। পরে তিনি তাঁকে আদেশ দিলেন: “কনানীয় কোনো মেয়েকে তুমি বিয়ে কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্হাক যাকোবকে ডাকিয়া আশীর্ব্বাদ করিলেন, এবং ইহা আজ্ঞা দিয়া তাঁহাকে কহিলেন, তুমি কনান দেশীয় কোন কন্যাকে বিবাহ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্হাক যাকোবকে ডাকিয়া আশীর্বাদ করিলেন, এবং এই আজ্ঞা দিয়া তাঁহাকে কহিলেন, তুমি কনান দেশীয় কোন কন্যাকে বিবাহ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রিবিকার কথা শুনে ইস্হাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং তাঁকে এই আদেশ দিলেন, “তুমি কনান দেশের কোন মেয়েকে বিয়ে কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রেবেকার কথা শুনে ইসহাক ইয়াকুবকে ডেকে দোয়া করলেন এবং তাঁকে এই হুকুম দিলেন, “তুমি কেনান দেশের কোন মেয়েকে বিয়ে কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইস্হাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং তাঁকে নির্দেশ দিলেন, তুমি কনান দেশের কোন মেয়েকে বিবাহ করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাক যাকোবকে ডেকে পাঠালেন এবং তাকে আশীর্বাদ করলেন| তারপর ইসহাক যাকোবকে একটি আজ্ঞা করলেন| তিনি বললেন, “তুমি কখনও কনানের মেয়ে বিয়ে করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইসহাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং এই আজ্ঞা দিয়ে তাঁকে বললেন, “তুমি কনান দেশীয় কোনো মেয়েকে বিয়ে কর না।