Genesis 28:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে সেখানে রাত্রিবাস করলেন। আর তিনি সেখানকার একটি পাথর খণ্ড নিয়ে বালিশ করে সেই স্থানে ঘুমাবার জন্য শুয়ে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্দিষ্ট এক স্থানে পৌঁছে, তিনি রাত্রিবাসের জন্য থামলেন, কারণ সূর্যাস্ত হয়ে গিয়েছিল। সেখানকার একটি পাথর নিয়ে, সেটি তিনি তাঁর মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং কোন এক স্থানে পঁহুছিলে সূর্য্য অস্তগত হওয়াতে তথায় রাত্রিযাপন করিলেন। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে তথায় রাত্রিযাপন করিলেন। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে এক জায়গায় বেলা ডুবে গেলে পর তিনি সেখানেই রাতটা কাটালেন। সেখানে কতগুলো পাথর পড়ে ছিল। যাকোব সেগুলোর একটা মাথার নীচে দিয়ে শুয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে এক জায়গায় বেলা ডুবে গেলে পর তিনি সেখানেই রাতটা কাটালেন। সেখানে কতগুলো পাথর পড়ে ছিল। ইয়াকুব সেগুলোর একটা মাথার নীচে দিয়ে শুয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার একটি প্রস্তরখণ্ডে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারণে যাওয়ার পথে সূর্যাস্ত হল| তখন যাকোব রাত কাটাবার জন্য একটা জায়গায় গেল| সেখানে একটা পাথর দেখতে পেয়ে সে তার ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোনো এক জায়গায় পৌঁছালে সূর্য্য অস্ত যাওয়ায় সেখানে রাত কাটালেন। আর তিনি সেখানকার পাথর নিয়ে বালিশ করে সেই জায়গায় ঘুমানোর জন্য শুয়ে পড়লেন।