Genesis 28:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি স্বপ্ন দেখলেন: দুনিয়ার উপরে একটি সিঁড়ি স্থাপিত, তার মাথাটি আসমানে গিয়ে ঠেকেছে, আর দেখ, তা দিয়ে আল্লাহ্র ফেরেশতারা উঠছেন ও নামছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি একটি স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নে তিনি দেখলেন যে একটি সিঁড়ি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, ও সেটির মাথা আকাশ ছুঁয়েছে, এবং ঈশ্বরের দূতেরা সেটির উপর দিয়ে ওঠানামা করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখ, পৃথিবীর উপরে এক সিড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী, আর দেখ, তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখ, পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী, আর দেখ, তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি স্বপ্নে দেখলেন মাটির উপরে একটা সিঁড়ি দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা গিয়ে স্বর্গে ঠেকেছে। তিনি দেখলেন ঈশ্বরের দূতেরা তার উপর দিয়ে ওঠা-নামা করছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি স্বপ্নে দেখলেন মাটির উপরে একটা সিঁড়ি দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা গিয়ে বেহেশতে ঠেকেছে। তিনি দেখলেন আল্লাহ্র ফেরেশতারা তার উপর দিয়ে ওঠা-নামা করছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি স্বপ্ন দেখলেন, মাটির উপরে একটি মই সোজা দাঁড় করানো আছে, সেটির মাথা আকাশ স্পর্শ করেছে, আর সেই মই বেয়ে ঈশ্বরের দূতেরা উঠছেন ও নামছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘুমের মধ্যে যাকোব একটা স্বপ্ন দেখল| সে দেখল, মাটি থেকে একটা সিঁড়ি গেছে স্বর্গে| যাকোব দেখল যে ঈশ্বরের দূতরা ঐ সিঁড়ি দিয়ে ওঠানামা করছে| আর যাকোব দেখল যে প্রভু সিঁড়িতে দাঁড়িয়ে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি স্বপ্ন দেখলেন, পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তার মাথা আকাশছোঁয়া, আর দেখ তা দিয়ে ঈশ্বরের দূতেরা উঠছেন ও নামছেন।