Genesis 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, মাবুদ তার উপরে দণ্ডায়মান; তিনি বললেন, আমি মাবুদ, তোমার পিতা ইব্রাহিমের আল্লাহ্‌ ও ইস্‌হাকের আল্লাহ্‌; এখানে যে ভূমিতে তুমি শয়ন করে আছ, সেই ভূমি আমি তোমাকে ও তোমার বংশকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেটির মাথায় সদাপ্রভু দাঁড়িয়েছিলেন, এবং তিনি বললেন: “আমি সেই সদাপ্রভু, তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ঈশ্বর। তুমি যে জমিতে শুয়ে আছ সেটি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান; তিনি কহিলেন, আমি সদাপ্রভু, তোমার পিতা অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ঈশ্বর; এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছ, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান; তিনি কহিলেন, আমি সদাপ্রভু, তোমার পিতা অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ঈশ্বর; এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছ, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সদাপ্রভু তার উপরে দাঁড়িয়ে বলছেন, “আমি সদাপ্রভু। আমি তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর এবং ইস্‌হাকেরও ঈশ্বর। তুমি যেখানে শুয়ে আছ সেই দেশ আমি তোমাকে এবং তোমার বংশের লোকদের দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর মাবুদ তার উপরে দাঁড়িয়ে বলছেন, “আমি মাবুদ। আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের আল্লাহ্‌ এবং ইসহাকেরও আল্লাহ্‌। তুমি যেখানে শুয়ে আছ সেই দেশ আমি তোমাকে এবং তোমার বংশের লোকদের দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও দেখলেন, প্রভু পরমেশ্বর তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন, আমি প্রভু পরমেশ্বর তোমার পিতা অব্রাহামের ও ইস্‌হাকের আরাধ্য ঈশ্বর। যে ভূমিতে তুমি শুয়ে আছ, সেই ভূমি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “আমিই প্রভু, তোমার পিতামহ অব্রাহামের ঈশ্বর| আমি ইসহাকের ঈশ্বর| যে জমিতে তুমি এখন শুয়ে আছ তা আমি তোমাকে দেব| এই জমি আমি তোমাকে এবং তোমার বংশকে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সদাপ্রভু তার উপ রে দাঁড়িয়ে আছেন; তিনি বললেন, “আমি সদাপ্রভু, তোমার বাবা অব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর; এই যে ভূমিতে তুমি শুয়ে আছ, এটা আমি তোমাকে ও তোমার বংশকে দেব।