Genesis 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বংশ দুনিয়ার ধূলিকণার মত অসংখ্য হবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়বে এবং তোমার মধ্য দিয়ে ও তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত গোষ্ঠী দোয়া লাভ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বংশধরেরা পৃথিবীর ধূলিকণার মতো হয়ে যাবে, এবং তুমি পশ্চিমে ও পূর্বে, উত্তরে ও দক্ষিণে ছড়িয়ে পড়বে। তোমার ও তোমার সন্তানসন্ততির মাধ্যমেই পৃথিবীর সব লোকজন আশীর্বাদধন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় [অসংখ্য] হইবে, এবং তুমি পশ্চিম ও পূর্ব্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে, এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় [অসংখ্য] হইবে, এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে, এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বংশের লোকেরা পৃথিবীর ধূলিকণার মত অসংখ্য হবে। পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে তোমার বংশ ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত জাতি তোমার ও তোমার বংশের মধ্য দিয়ে আশীর্বাদ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বংশের লোকেরা দুনিয়ার ধূলিকণার মত অসংখ্য হবে। পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে তোমার বংশ ছড়িয়ে পড়বে। দুনিয়ার সমস্ত জাতি তোমার ও তোমার বংশের মধ্য দিয়ে দোয়া পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বংশ হবে পৃথিবীর ধূলিরাশির মত, আর তুমি পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ চারিদিকে বিস্তৃতি লাভ করবে। তোমার ও তোমার বংশের মাধ্যমেই পৃথিবীর সকল জাতি আশীর্বাদ লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার বহু সংখ্যক উত্তরপুরুষ হবে| তারা পৃথিবীর ধূলোর মতো অসংখ্য হবে| তারা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়বে| পৃথিবীর সব জাতিরা তোমার এবং তোমার উত্তরপুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বংশ পৃথিবীর ধূলোর মতো [অসংখ্য] হবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারদিকে বিস্তীর্ণ হবে এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে।