Genesis 28:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঘুম ভেঙ্গে গেলে পর ইয়াকুব বললেন, অবশ্য এই স্থানে মাবুদ আছেন, আর আমি তা বুঝতে পারি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘুম ভেঙে জেগে ওঠার পর, যাকোব ভাবলেন, “সদাপ্রভু নিশ্চয় এখানে আছেন, এবং আমি তা বুঝতে পারিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নিদ্রাভঙ্গ হইলে যাকোব কহিলেন, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নিদ্রাভঙ্গ হইলে যাকোব কহিলেন, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যাকোব ঘুম থেকে উঠে বললেন, “তাহলে সদাপ্রভু নিশ্চয়ই এই জায়গায় আছেন অথচ আমি তা বুঝতে পারি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইয়াকুব ঘুম থেকে উঠে বললেন, “তাহলে মাবুদ নিশ্চয়ই এই জায়গায় আছেন অথচ আমি তা বুঝতে পারি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘুম ভাঙ্গার পর যাকোব বললেন, প্রভু পরমেশ্বর নিশ্চয়ই এখানে থাকেন, একথা যে আমার জানা ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব ঘুম থেকে উঠে বলল, “আমি জানি প্রভু এই জায়গায় রয়েছেন| কিন্তু আমি না ঘুমানো পর্যন্ত জানতাম না যে তিনি এখানে রয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঘুম ভেঙে গেলে যাকোব বললেন, “অবশ্য এই জায়গায় সদাপ্রভু আছেন, আর আমি তা জানতাম না।”