Genesis 28:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ভয় পেয়ে বললেন, এই কেমন ভয়াবহ স্থান! এটি নিশ্চয়ই আল্লাহ্র গৃহ, এটি বেহেশতের দরজা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ভয় পেয়ে গিয়ে বললেন, “এই স্থানটি কি ভয়ংকর! এটি ঈশ্বরের গৃহ ছাড়া আর অন্য কিছু নয়; এটিই স্বর্গদ্বার।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা ভেবে তাঁর মনে ভয় হল। তিনি বললেন, “কি ভয়ংকর এই জায়গা! এটা ঈশ্বরের থাকবার জায়গা ছাড়া আর কিছু নয়; স্বর্গের দরজা এখানেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা ভেবে তাঁর মনে ভয় হল। তিনি বললেন, “কি ভয়ংকর এই জায়গা! এটা আল্লাহ্র থাকবার জায়গা ছাড়া আর কিছু নয়; বেহেশতের দরজা এখানেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সন্ত্রস্ত হয়ে বললেন, কী ভয়াবহ ভয়ঙ্কর এই স্থান! এখানেই ঈশ্বরের আবাস, স্বর্গের দ্বারও এখানেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব ভয় পেল| সে বলল, “এ এক মহান জায়গা| এই হল ঈশ্বরের গৃহ| এই হল স্বর্গের দ্বার|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ভয় পেয়ে বললেন, “এ কেমন ভয়াবহ জায়গা! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দরজা।”