Genesis 28:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, পদ্দন-অরামে তোমার নানা বথূয়েলের বাড়িতে গিয়ে সেই স্থানে তোমার মামা লাবনের কোন কন্যাকে বিয়ে করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখনই তুমি পদ্দন-আরামে, তোমার দাদু বথূয়েলের বাড়িতে যাও। সেখান থেকেই, তোমার মামা লাবনের মেয়েদের মধ্যে থেকেই কাউকে তোমার স্ত্রীরূপে গ্রহণ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, পদ্দন-অরামে আপন মাতামহ বথূয়েলের বাটীতে গিয়া সে স্থানে আপন মাতুল লাবনের কোন কন্যাকে বিবাহ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, পদ্দন-অরামে তোমার মাতামহ বথূয়েলের বাটীতে গিয়া সেই স্থানে আপন মাতুল লাবনের কোন কন্যাকে বিবাহ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি পদ্দন-অরাম দেশে তোমার মায়ের বাবা বথূয়েলের বাড়ীতে যাও। সেখানে থাকবার সময় তোমার মামা লাবনের কোন মেয়েকে তুমি বিয়ে কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি পদ্দন-ইরাম দেশে তোমার নানা বথূয়েলের বাড়ীতে যাও। সেখানে থাকবার সময় তোমার মামা লাবনের কোন মেয়েকে তুমি বিয়ে কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পদ্দন-অরামে তোমার মাতামহ বথুয়েলের বাড়িতে যাও। সেখানে গিয়ে তোমার মামা লাবণের কোন মেয়েকে বিবাহ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এই জায়গা ছেড়ে পদ্দন্-অরামে চলে যাও| তোমার দাদামশায বথূয়েলের কাছে যাও| তোমার মামা লাবনের কন্যাদের কোন একজনকে বিয়ে করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওঠ, পদ্দন অরামে নিজের দাদুর বথুয়েলের বাড়িতে গিয়ে সে জায়গায় নিজের মামা লাবনের কোনো মেয়েকে বিয়ে কর।