Genesis 28:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব মানত করে এই প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহ্‌ আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারের জন্য খাদ্য ও পরিধানের জন্য পোশাক দেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যাকোব এই বলে এক শপথ নিলেন যে, “আমার এই যাত্রাপথে ঈশ্বর যদি আমার সাথে থাকেন ও আমার উপর নজর রাখেন এবং আমাকে খাওয়ার জন্য খাদ্য ও গায়ে পরার জন্য বস্ত্র জোগান,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্ত্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন, এবং আহারার্থ খাদ্য ও পরিধানার্থ বস্ত্র দেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন, এবং আহারার্থ খাদ্য ও পরিধানার্থ বস্ত্র দেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যাকোব শপথ করে বললেন, “যদি ঈশ্বর আমার এই যাত্রাপথে আমাকে রক্ষা করেন, যদি তিনি আমাকে খোরাক-পোশাক যুগিয়ে দেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইয়াকুব কসম খেয়ে বললেন, “যদি আল্লাহ্‌ আমার এই যাত্রাপথে আমাকে রক্ষা করেন, যদি তিনি আমাকে খোরাক-পোশাক যুগিয়ে দেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব শপথ করে মানত করলেন, যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন যাত্রাপথে আমাকে রক্ষা করেন, ক্ষুধায় অন্ন ও পরণের বস্ত্র জোগান,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাকোব এক প্রতিজ্ঞা করে বলল, “যদি ঈশ্বর আমার সহায় থাকেন, যদি তিনি আমাকে এ যাত্রায় রক্ষা করেন, যদি তিনি আমার খাদ্য ও পরণের কাপড় যোগান,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব মানত করে এই প্রতিজ্ঞা করলেন, “যদি ঈশ্বর আমার সহবর্ত্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারের জন্য খাবার ও পরিধানের জন্য বস্ত্র দেন,