Genesis 28:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এই যে পাথরটি আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, এখানেই আল্লাহ্র গৃহ হবে; আর তুমি আমাকে যা কিছু দেবে তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এই যে পাথরটি আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, সেটিই ঈশ্বরের গৃহ হবে, এবং তুমি আমাকে যা কিছু দেবে, আমি অবশ্যই তোমাকে তার দশমাংশ দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে; আর তুমি আমাকে যে কিছু দিবে, তাহার দশমাংশ অামি তোমাকে অবশ্য দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে; আর তুমি আমাকে যাহা কিছু দিবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্য দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই যে পাথর আমি এখানে থামের মত করে দাঁড় করিয়ে রাখলাম এখানেই হবে ঈশ্বরের ঘর। হে ঈশ্বর, তুমি আমাকে যা কিছু দেবে তার দশ ভাগের এক ভাগ নিশ্চয়ই আমি তোমাকে ফিরিয়ে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই যে পাথর আমি এখানে থামের মত করে দাঁড় করিয়ে রাখলাম এখানেই হবে আল্লাহ্র ঘর। হে আল্লাহ্, তুমি আমাকে যা কিছু দেবে তার দশ ভাগের এক ভাগ নিশ্চয়ই আমি তোমাকে ফিরিয়ে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই যে প্রস্তরটি আমি স্তম্ভরূপে স্থাপন করলাম, তা হবে ঈশ্বরের আবাস। তিনি আমাকে যা দেবেন তার দশ ভাগের এক ভাগ আমি অবশ্যই তাঁর উদ্দেশ্যে নিবেদন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পাথর আমি স্মৃতিস্তম্ভ রূপে স্থাপন করছি| এটা প্রমাণ করবে যে এ জায়গা ঈশ্বরের উদ্দেশ্যে এক পবিত্র জায়গা এবং ঈশ্বর আমাকে যা কিছু দেবেন তার দশ ভাগের এক ভাগ অংশ আমি ঈশ্বরকে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এই যে পাথর আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, এটা ঈশ্বরের গৃহ হবে; আর তুমি আমাকে যা কিছু দেবে, তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব।”