Genesis 28:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সর্বশক্তিমান আল্লাহ্‌ তোমাকে দোয়া করে ফলবান ও তোমার সংখ্যা বৃদ্ধি করুন, যেন তুমি বহু জাতির পিতা হয়ে উঠো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে ফলবান করুন এবং যতদিন না তুমি এক জনসমাজ হয়ে উঠছ, ততদিন তোমার সংখ্যা বৃদ্ধি করে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সর্ব্বশক্তিমান্ ঈশ্বর তোমাকে আশীর্ব্বাদ করিয়া ফলবান্ ও বহুপ্রজ করুন, যেন তুমি জাতিসমাজ হইয়া উঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করিয়া ফলবান ও বহুপ্রজ করুন, যেন তুমি জাতিসমাজ হইয়া উঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন আর তোমাকে অনেক সন্তানের পিতা হবার ক্ষমতা দিন। তিনি তোমার বংশের লোকদের সংখ্যা বাড়িয়ে তুলুন। তাতে তারা হবে একটা বহু গোষ্ঠীর জাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সর্বশক্তিমান আল্লাহ্‌ তোমাকে দোয়া করুন আর তোমাকে অনেক সন্তানের পিতা হবার ক্ষমতা দিন। তিনি তোমার বংশের লোকদের সংখ্যা বাড়িয়ে তুলুন। তাতে তারা হবে একটা বহু গোষ্ঠীর জাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে তিনি বহুগুণে প্রজাবন্ত করুন, বহু জাতির জনক হও তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রার্থনা করি যে সর্বশক্তিমান ঈশ্বর তোমায় আশীর্বাদ করবেন এবং তোমায় বহু সন্তানসন্ততি দেবেন| তুমি যাতে এক মহান জাতির জনক হও তার জন্য আমি প্রার্থনা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে ফলবান ও বংশ বৃদ্ধি করুন, যেন তুমি বড় জাতি হয়ে ওঠ।