Genesis 28:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইব্রাহিমের দোয়া তোমাকে ও তোমার সঙ্গে তোমার বংশকে দিন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ আল্লাহ্‌ ইব্রাহিমকে দিয়েছেন, তা তোমার অধিকারে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহামকে যে আশীর্বাদ দেওয়া হয়েছিল, তিনি যেন তোমাকে ও তোমার বংশধরদের সেই আশীর্বাদই দেন, যার বলে তুমি সেই দেশের দখল নিতে পারো, যেখানে এখন তুমি এক বিদেশিরূপে বসবাস করছ, তা সেই দেশ, যেটি ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অব্রাহামের আশীর্ব্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়াছেন, ইহাতে তোমার অধিকার হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়াছেন, ইহাতে তোমার অধিকার হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে আশীর্বাদ তিনি অব্রাহামকে করেছিলেন সেই আশীর্বাদই তিনি তোমাকে এবং তোমার পরে তোমার বংশের লোকদের করুন। যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন, যেখানে তুমি এখন বিদেশী হিসাবে আছ, সেই দেশটা যেন তোমার অধিকারে আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দোয়া তিনি ইব্রাহিমকে দান করেছিলেন সেই দোয়াই তিনি তোমাকে এবং তোমার পরে তোমার বংশের লোকদের দান করুন। যে দেশ আল্লাহ্‌ ইব্রাহিমকে দিয়েছিলেন, যেখানে তুমি এখন বিদেশী হিসাবে আছ, সেই দেশটা যেন তোমার অধিকারে আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহামের প্রতি তাঁর যে আশীর্বাদ তা তিনি তোমাকে ও তোমার বংশধরদের দান করুন, যেন তোমার প্রবাসভূমি এই দেশ, যা ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, সেই দেশে তোমার অধিকার প্রতিষ্ঠিত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেভাবে ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন সেভাবে তিনি যেন তোমায় ও তোমার সন্তানসন্ততিকে আশীর্বাদ করেন-এই প্রার্থনা করি এবং আমি প্রার্থনা করি যে যে দেশে তুমি বাস করবে সেই দেশ তোমার হবে| ঈশ্বর এই দেশ অব্রাহামকে দিয়েছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার বংশকে দিন; যেন তোমার বাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, এতে তোমার অধিকার হয়।”