Genesis 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইস্হাক ইয়াকুবকে বিদায় করলে পর তিনি পদ্দন-অরামে অরামীয় বথূয়েলের পুত্র এবং ইয়াকুব ও ইসের মা রেবেকার ভাই লাবনের কাছে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্হাক যাকোবকে বিদায় করে দিলেন, এবং তিনি পদ্দন-আরামে, অরামীয় বথূয়েলের ছেলে সেই লাবনের কাছে গেলেন, যিনি সেই রিবিকার দাদা, যিনি যাকোব ও এষৌর মা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্হাক যাকোবকে বিদায় করিলে তিনি পদ্দন-অরামে অরামীয় বথূয়েলের পুত্র লাবনের নিকট যাত্রা করিলেন; সেই ব্যক্তি যাকোবের ও এষৌর মাতা রিবিকার ভ্রাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্হাক যাকোবকে বিদায় করিলে তিনি পদ্দন-অরামে অরামীয় বথূয়েলের পুত্র লাবনের নিকট যাত্রা করিলেন; সেই ব্যক্তি যাকোব ও এষৌর মাতা রিবিকার ভ্রাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে ইস্হাক যাকোবকে পাঠিয়ে দিলেন, আর যাকোবও পদ্দন-অরামে অরামীয় বথূয়েলের ছেলে লাবনের কাছে গেলেন। লাবন ছিলেন যাকোব ও এষৌর মা রিবিকার ভাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে ইসহাক ইয়াকুবকে পাঠিয়ে দিলেন, আর ইয়াকুবও পদ্দন-ইরামে সিরীয় বথূয়েলের ছেলে লাবনের কাছে গেলেন। লাবন ছিলেন ইয়াকুব ও ইসের মা রেবেকার ভাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্হাক যাকোবকে বিদায় দিলে তিনি পদ্দন-অরামে অরামী বথুয়েলের পুত্র লাবণের কাছে চলে গেলেন। ইনি ছিলেন যাকোব ও এষৌর মা রেবেকার ভাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইসহাক যাকোবকে পদ্দন্-অরাম নামক স্থানে পাঠালেন| যাকোব গেলেন রিবিকার ভাই লাবনের কাছে| বথুযেল লাবন ও রিবিকার জনক এবং যাকোব ও এষৌর মা হলেন রিবিকা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইসহাক যাকোবকে বিদায় করলে তিনি পদ্দন অরামে অরামীয় বথুয়েলের ছেলে লাবনের কাছে গেলেন; সেই ব্যক্তি যাকোবের ও এষৌর মা রিবিকার ভাই।