Genesis 28:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইস্‌ যখন দেখলেন, ইস্‌হাক ইয়াকুবকে দোয়া করে বিয়ের জন্য কন্যা গ্রহণ করতে পদ্দন-অরামে বিদায় করেছেন এবং দোয়া করার সময় কেনানীয় কোন কন্যাকে বিয়ে করতে নিষেধ করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে এষৌ জানতে পারলেন যে ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-আরাম থেকে এক স্ত্রী আনার জন্য তাঁকে সেখানে পাঠিয়েছেন, এবং আশীর্বাদ দেওয়ার সময় তিনি তাঁকে এই আদেশও দিয়েছেন, “কনানীয় কোনো মেয়েকে বিয়ে কোরো না,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এষৌ যখন দেখিলেন, ইস্‌হাক যাকোবকে আশীর্ব্বাদ করিয়া বিবাহার্থ কন্যা গ্রহণজন্য পদ্দন-অরামে বিদায় করিয়াছেন, এবং আশীর্ব্বাদের সময় কনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এষৌ যখন দেখিলেন, ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করিয়া বিবাহার্থ কন্যা গ্রহণের জন্য পদ্দন-অরামে বিদায় করিয়াছেন, এবং আশীর্বাদের সময় কনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এষৌ শুনলেন যে, ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-অরামের কোন মেয়েকে বিয়ে করবার জন্য সেখানে পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও শুনলেন, ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করবার সময় আদেশ দিয়ে বলেছিলেন যেন সে কোন কনানীয় মেয়েকে বিয়ে না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইস্‌ শুনলেন যে, ইসহাক ইয়াকুবকে দোয়া করে পদ্দন-ইরামের কোন মেয়েকে বিয়ে করবার জন্য সেখানে পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও শুনলেন, ইসহাক ইয়াকুবকে দোয়া করবার সময় হুকুম দিয়ে বলেছিলেন যেন সে কোন কেনানীয় মেয়েকে বিয়ে না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এষৌ দেখলেন, ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করে পত্নীগ্রহণের জন্য তাঁকে পদ্দন-অরামে পাঠিয়ে দিলেন এবং আশীর্বাদ করার সময় তাঁকে কনান দেশের কোন মেয়েকে বিবাহ করতে নিষেধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌ জানতে পারল যে তার পিতা ইসহাক যাকোবকে আশীর্বাদ করেছেন| এষৌ জানল যে ইসহাক যাকোবকে পদ্দন-অরামে পাঠিয়েছেন সেখানে বিয়ে করার জন্যে| ইসহাক যে যাকোবকে কনানের মেয়ে বিয়ে না করার আদেশ দিয়েছেন সে কথাও এষৌ জানল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এষৌ যখন দেখলেন, ইসহাক যাকোবকে আশীর্বাদ করে বিবাহের মেয়ে গ্রহণের জন্য পদ্দন অরামে বিদায় করেছেন এবং আশীর্বাদের দিন কনানীয় কোনো মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন