Genesis 28:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব পিতা-মাতার হুকুম মেনে পদ্দন-অরামে যাত্রা করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যাকোবও তাঁর বাবা-মায়ের আদেশ পালন করে পদ্দন-আরামে চলে গিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাকোব মাতা পিতার আজ্ঞা মানিয়া পদ্দন-অরামে যাত্রা করিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাকোব মাতা পিতার আজ্ঞা মানিয়া পদ্দন-অরামে যাত্রা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এষৌ দেখলেন, যাকোব তাঁর মা-বাবার কথামত পদ্দন-অরামে চলে গেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইস্ দেখলেন, ইয়াকুব তাঁর পিতা-মাতার কথামত পদ্দন-ইরামে চলে গেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যাকোবও পিতামাতার নির্দেশ পালন করে পদ্দন-অরামে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌ জানল যে যাকোব পিতামাতাকে মেনে চলেছে এবং পদ্দন্-অরামে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যাকোব মা বাবার আদেশ মেনে পদ্দন অরামে গিয়েছেন,