Genesis 28:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই জন্য দুই স্ত্রী থাকলেও ইস্ ইসমাইলের কাছে গিয়ে ইব্রাহিমের পুত্র ইসমাইলের কন্যা, নবায়োতের বোন, মহলৎকে বিয়ে করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাঁর একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ইশ্মায়েলের কাছে গেলেন এবং সেই মহলৎকে বিয়ে করলেন, যিনি অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে নবায়োতের বোন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব দুই স্ত্রী থাকিলেও এষৌ ইশ্মায়েলের নিকট গিয়া অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কন্যা, নবায়োতের ভগিনী, মহলৎকে বিবাহ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব দুই স্ত্রী থাকিলেও এষৌ ইশ্মায়েলের নিকট গিয়া অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কন্যা, নবায়োতের ভগিনী, মহলৎকে বিবাহ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই দু’টি স্ত্রী থাকলেও তিনি অব্রাহামের ছেলে ইশ্মায়েলের বাড়ীতে গিয়ে তাঁর মেয়ে মহলত্কে বিয়ে করলেন। মহলৎ ছিল নবায়োতের বোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই দু’টি স্ত্রী থাকলেও তিনি ইব্রাহিমের ছেলে ইসমাইলের বাড়ীতে গিয়ে তাঁর মেয়ে মহলত্কে বিয়ে করলেন। মহলৎ ছিল নাবায়ুতের বোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দুই স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কাছে গিয়ে তাঁর কন্যা, মহালোৎকে বিবাহ করলেন। ইনি ছিলেন নবায়োতের বোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌর তখনই দুজন স্ত্রী ছিল| কিন্তু সে ইশ্মায়েলের কাছে গিয়ে আরও একটি বিয়ে করল| এবার সে ইশ্মায়েলের কন্যা মহলত্কে বিয়ে করল| অব্রাহামের আর এক পুত্র ইশ্মায়েল| মহলত্ নবায়োতের বোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব দুই স্ত্রী থাকলেও এষৌ ইশ্মায়েলের কাছে গিয়ে অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে, নবায়তের বোন, মহলৎকে বিয়ে করলেন।