Genesis 29:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি যে তাঁর পিতার আত্মীয় ও রেবেকার পুত্র, ইয়াকুব রাহেলাকে এই পরিচয় দিলে রাহেলা দৌড়ে গিয়ে তাঁর পিতাকে সংবাদ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাহেলকে বলে দিয়েছিলেন যে তিনি রাহেলের বাবার এক আত্মীয় ও রিবিকার এক ছেলে। তাই রাহেল দৌড়ে গিয়ে তাঁর বাবাকে সেকথা জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনি যে তাঁহার পিতার কুটুম্ব ও রিবিকার পুত্র, যাকোব রাহেলকে এই পরিচয় দিলে রাহেল দৌড়িয়া গিয়া আপন পিতাকে সংবাদ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপনি যে তাঁহার পিতার কুটুম্ব ও রিবিকার পুত্র, যাকোব রাহেলকে এই পরিচয় দিলে রাহেল দৌড়াইয়া গিয়া আপন পিতাকে সংবাদ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি রাহেলকে জানালেন যে, তিনি তাঁর বাবার আত্মীয়, রিবিকার ছেলে। এই কথা শুনে রাহেল দৌড়ে গিয়ে তাঁর বাবাকে সেই খবর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি রাহেলাকে জানালেন যে, তিনি তাঁর পিতার আত্মীয়, রেবেকার ছেলে। এই কথা শুনে রাহেলা দৌড়ে গিয়ে তাঁর পিতাকে সেই খবর দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যাকোব রাহেলকে বললেন যে তিনি তাঁর পিতার আত্মীয় এবং রেবেকার পুত্র। রাহেল দৌড়ে গিয়ে তাঁর বাবাকে এই সংবাদ জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব রাহেলকে বলল যে সে তার পিতার পরিবারের দিক দিয়ে আত্মীয় - রিবিকার পুত্র| তাই রাহেল দৌড়ে বাড়ী গিয়ে তার পিতাকে তা জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি যে তাঁর বাবার কুটুম্ব ও রিবিকার ছেলে, যাকোব রাহেলকে এই পরিচয় দিলে রাহেল দৌড়ে গিয়ে নিজের বাবাকে সংবাদ দিলেন।