Genesis 29:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লাবন বললেন, তুমি প্রকৃতপক্ষেই আমার অস্থি ও আমার মাংস। পরে ইয়াকুব তাঁর বাড়িতে একমাস বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন লাবন তাঁকে বললেন, “তুমি আমার আপন রক্তমাংসের আত্মীয়।” যাকোব সম্পূর্ণ এক মাস লাবনের সঙ্গে থাকার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লাবন কহিলেন, তুমি নিতান্তই আমার অস্থি ও আমার মাংস। পরে যাকোব তাঁহার গৃহে এক মাস কাল বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লাবন কহিলেন, তুমি নিতান্তই আমার অস্থি ও আমার মাংস। পরে যাকোব তাঁহার গৃহে এক মাস কাল বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাবন তাঁকে বললেন, “সত্যিই আমাদের গায়ে একই রক্ত বইছে।” এর পর যাকোব লাবনের বাড়ীতে এক মাস কাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাবন তাঁকে বললেন, “সত্যিই আমাদের শরীরে একই রক্ত বইছে।” এর পর ইয়াকুব লাবনের বাড়ীতে এক মাস কাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন লাবণ তাঁকে অভ্যর্থনা করে বললেন, তুমি আমার পরমাত্মীয়। যাকোব তাঁর কাছে মাসখানেক বাস করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লাবন বললেন, “তুমি যে আমার পরিবারের একজন এ বড়ই আনন্দের!” তাই লাবন যাকোবের সঙ্গে এক মাস কাটালেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লাবন বললেন, “তুমি সত্যিই আমার হাড় ও আমার মাংস।” পরে যাকোব তাঁর বাড়িতে এক মাস বাস করলেন।